somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নজালে আটকে গেল দর্শক!

০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সিনেমা দেখে হল থেকে বেরিয়ে ভাবছিলাম দর্শক হিসেবে স্বপ্নজাল নিয়ে প্রশংসা ছাড়া কি লেখা যায়? নিজের মুগ্ধতা কাটিয়ে কোন খুঁত খুঁজে পাচ্ছিলাম না। সেই মুগ্ধতাটাই আগে বলি। একটা সিনেমা যতটা যত্ন নেয়া প্রয়োজন তার সবই সাধ্যমতন করেছেন পরিচালক গিয়াসউদ্দীন সেলিম তার দ্বিতীয় চলচ্চিত্র স্বপ্নজালে। গল্পের গাঁথুনি, শিল্পীদের দূর্দান্ত অভিনয়,পরিমিত সংগীতের ব্যবহার, অসাধারন সিনেমাটোগ্রাফি,পোষাক পরিকল্পনা ও যথাযথ মেকাপ এককথায় মুগ্ধতা ছড়িয়েছে ।এভাবেই তিনি দর্শককে আটকে ফেলেছেন দুইঘন্টা কুড়ি মিনিটের স্বপ্নজালে।
সিনেমার গল্প নিয়ে কথা বলার আগে শিল্পীদের সম্পর্কে দু’চার কথা বলার লোভ সম্বরন করা মুশকিল হয়ে যাচ্ছে । অভিনয় শিল্পীরা তাদের প্রতিটি চরিত্রে যথার্থ অভিনয় করেছেন বলাটা অত্যুক্তি হবে না। প্রথমে শুভ্রা চরিত্রের কথাই বলি। দর্শক অন্য এক পরীমনিকে আবিস্কার করবে স্বপ্নজালে। মফস্বলের মেয়ের ভুমিকায় তার সারল্যমাখা মুখশ্রী , সাবলীল অভিনয় ,সদামাঠা মেকাপ , পোষাক নির্বাচন সবকিছুই একেকটি দৃশ্য হতে আগের দৃশ্যের সৌন্দর্য্য ও অভিনয়কে হার মানিয়েছেন । স্বপ্নজাল না দেখলে কেউ বুঝবেই না ঢাকাই চলচ্চিত্রের কোনো নায়িকা এতো সুন্দর, শুভ্র, এতো পরিমিত অভিনয় করতে পারে! স্বপ্নজালের পর যদি পরীমনি আর কোনো সিনেমায় অভিনয় না করলেও দর্শক তাকে অনেক অনেকদিন মনে রাখবে।
আয়নাল গাজীর চরিত্রে ফজলুর রহমান বাবু কি অসাধারন অভিনয় করেছেন তা বলার অপেক্ষা রাখে না! শংখনাদের কাফনের কাপড় চোর থেকে অজ্ঞাতনামা, গহীন বালুচর ও স্বপ্নজালের আয়নাল গাজীর চরিত্রে ফজলুর রহমান বাবু নিজেকেই ছাড়িয়ে গেছেন । পর্দায় তার প্রতিটি উপস্থিতির পোষাক নির্বাচন, নানান সময়ের শাররীক অঙ্গভঙ্গি ও সংলাপ প্রক্ষেপনের সাথে অভিনয় ছিল দূর্দান্ত। প্রতিটা দৃশ্যের সামজ্জস্যপূর্ণ তার মেকাপ যথার্থই মনে হয়েছে।
আয়নাল গাজীর সকল অপকর্মের দোসরের চরিত্রে ইরেশ যাকেরকে নির্বাচন করার যৌক্তিকতা তিনি প্রমান করে দিয়েছেন ছোট্ট একটা চরিত্রে অসাধারন অভিনয়ের গুনে। ইরেশ চরিত্রটি শুধু ধারন করেননি , তিনি সাতমাস শেভ না করে দাড়ি বড় করেছিলেন কারেক্টারের গেটআপ পারফেকশনের জন্য। সাধুবাদ তার নিষ্ঠা ও সুঅভিনয়ের জন্য।
আলাদা করে নবাগত ইয়েশ রোহানের কথা বলতে হয়। পরীমনির বিপরীতে অপু চরিত্রে তার সাবলীল অভিনয় কখনোই মনে হয়নি তিনি প্রথম কোন চলচ্চিত্রে অভিনয় করছেন। এছাড়া মিশা সওদাগর, শহীদুল ইসলাম সাচ্চু,শিল্পী সরকার অপু, ফারহানা মিঠু সবাই যার যার চরিত্রে ভাল করেছেন।
স্বপ্নজালের চিত্রগ্রহন করেছেন কামরুল হাসান খসরু। প্রত্যেকটা ফ্রেম মনে থাকবে অনেকদিন। এককথায় চমৎকার সিনেমাটোগ্রাফী ,যা স্বপ্নজালের বড় প্রাপ্তি বলা যায়।
এবার একটু স্বপ্নজালের কাহিনী নিয়ে বলে লেখার ইতি টানতে চাই। পাশাপাশি হিন্দু-মুসলিম দুটো বাড়ির সন্তান শুভ্রা ও অপুর প্রেমের গল্প স্বপ্নজাল। পরিচালক দেখিয়েছেন দুই ধর্মের দু'জন তরুণ-তরুণীর প্রেমে কি প্রবল বাধা হয়ে দাঁড়ায় আমাদের সমাজ ও ধর্ম! তারপরও সবকিছুকে পাশ কাটিয়ে ভালোবাসাতে চায় অপু-শুভ্রা। শেষ পরিনতি কি হয়েছিল ?
এতোটুকু পড়ে পাঠক ও দর্শক 'স্বপ্নজাল'কে শুধু প্রেমকাহিনী ভেবে নিলে ভুল করবেন। টানাপোড়ন, হতাশা, লোভ, বিশ্বাসঘাতকতা, পৈচাশিকতা ও লালসার সাথে মায়া, নিখাদ দায়িত্ববোধ আর রূঢ় বাস্তবতার সংমিশ্রন ঘটেছে স্বপ্নজালে। আছে অন্যায় ,অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদের গল্প।
ধন্যবাদ বেংগল ক্রিয়েশন এবং গিয়াসউদ্দিন সেলিমকে মনপুরার পর আর একটি পরিচ্ছন্ন বাংলা সিনেমা উপহার দেওয়ার জন্য।
[email protected]



সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×