somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতাল ও গণমাধ্যম

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হরতাল প্রসঙ্গে কয়েকটি কথাঃ
১. আজ বিরোধিদলের ডাকা ৬০ ঘন্টা হরতালের ২য় দিন, কারা হরতাল ডাকছে বা কেন ডাকছে আর কারা তা প্রতিহত করছে তা আমাদের ভালোই জানা আছে!
হরতাল বিষয়ক কয়েকটি জিনিস আমাকে সংক্ষুব্ধ করেছে-
প্রথমেই আসি গণমাধ্যমের ভূমিকা নিয়ে; আমাদের গণমাধ্যমগুলোতে ব্যাপক হারে হরতাল এবং তার সহিংসতার খবর প্রচার করা হয়, কেউ কেউ তো আবার লাইভ প্রচার করেন!!
মিডিয়ার এটি কেমন আচরণ? একটি গণমাধ্যমের জন্য সংবাদ পরিবেশনের নীতিমালা কি?
একটু ভাবুন আজ যদি গণমাধ্যমগুলো ঘোষণা দেয় তারা হরতালের কোন সংবাদ পরিবেশন করবে না তাহলে হরতালের এত আয়োজন ভেস্তে যাবে।
কেন আপনারা এমন করবেন?
হরতালের বীভৎসরূপ দেখানোর জন্য জ্বলন্ত লাশের ছবি, রক্তাক্ত মানুষের ছবি প্রচার করা কী খুব জরুরি? আপনাদের এই আচরণের কারনে আমাদের কোমলমতি শিশুরা আজ হত্যা, নৃশংসতার সাথে অভ্যস্ত হয়ে উঠছে!! একটা জাতির জন্য এটি একটি ভয়াবহ কথা।
ঢাকায় ককটেল ফুটানো হলো এবং তা লাইভ সম্প্রচারনের ব্যবস্থা করে আপনারা সেই আতংক পৌঁছে দিলেন রাজশাহী, খুলনা, সিলেট বরিশালেও!
হরতালের আতংককে কাজে লাগিয়ে যেসব মিডিয়া হাউস ব্যবসার ধান্দা করে তাদের আমি গণমাধ্যম বলিনা। পশ্চিমা বিশ্বের একটি উন্নত দেশে থাকি বলে এখানে গণমাধ্যমের গণপ্রতিনিধিত্ব এবং দায়িত্বশীলতা আমাকে মুগ্ধ করে, এসব দেশে কখনও সরাসরি লাশের ছবি দেখানো হয়না, মারাত্মক জখম কিংবা রক্তপাতের ছবিও প্রচার বা প্রকাশ করা হয়না।
হরতালের সময় কভারেজ দেখিয়ে যেসব মিডিয়া তাদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত আমি তাদের জার্নালিজম ইথিকস নিয়ে প্রশ্ন তুলতে চাই। আজকাল উন্নত দেশগুলোতেও গনমাধ্যম তাই প্রচার করে যা তাদের জনগন চায়। আপনারা কি আমাকে বিশ্বাস করতে বলেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষের সহিংসতা পছন্দ?
আজকাল হরতাল আর ঠিক সেই অর্থে রাজনৈতিক প্রতিবাদ নয়, হরতাল আজ একটি বহুমাত্রিক পণ্য। যার একটি নির্দিষ্ট বাজার আছে, ভোক্তা এবং সরবরাহকারীও আছে!! আজ হরতাল মানে কোটি টাকার বানিজ্য। লাশের বানিজ্য, রক্তের বানিজ্য, ককটেল আর গোলা বারুদের বানিজ্য! সাথে থাকছে মিডিয়াগুলোর বানিজ্যিক প্রচারনা। অবাক হবো না যদি নিকট ভবিষ্যতে দেখতে পাই আপনারা দেখছেন 'ক' গ্রুপের সৌজন্যে 'খ' দলের ডাকা হরতালের লাইভ সম্প্রচার!!
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

×