somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মনির- আজ আর একটি নাম নয়

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় মনির,
তুমি আজ আমাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে প্রমান করে দিলে আমরা কতটা হিংস্র, বর্বর। তোমার হয়তো জানার বয়স হয়নি যে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার ইতিবৃত্ত এখানেই শেষ নয়, এখানে শেষ হবেও না, তবুও আমরা দিনশেষে হরতালের পক্ষে বিবৃতি দেব!
মনির তোমার কোনদিনও জানা হবেনা- যে আমরা টকশোতে বড় বড় মানবতাবাদী, সুশীল, নিরপেক্ষ!! বাইরে সেই আমরাই পরিকল্পিত রাজনৈতিক হত্যাকান্ডকে বৈধতা দেই শুধুমাত্র আমাদের অন্ধ দলবাজির কারনে!
মনির তোমার এও জানা হবে না তোমার শৈশবের দুরন্ত দিনগুলোর কাছে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা, মানবিকতা, সততা আজ কতটা ফিকে পরে গেছে!
প্রিয় মনির তুমি হয়তো জানোনা গণতন্ত্র মানে কি, আজ স্বীকার করছি গণতন্ত্রের মানে আমিও জানিনা! কী হবে এই গণতন্ত্র দিয়ে যা একটি শিশুকে স্বাভাবিক ভাবে বাঁচতে দেয় না! একজন মাকে দেখতে হয় তার প্রিয় সন্তানের জ্বলন্ত লাশ- এমন গণতন্ত্র কি আমরা চেয়েছিলাম?
মনির তুমি নিজেকে একটু হলেও ভাগ্যবান ভেবে নিও যে তোমাকে দেখতে হবে না এই জনপদের তোমার সমবয়সী প্রত্যেকটি শিশুর জন্য একটি চরম অনিরাপদ জীবন উপহার দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চলেছি!
তোমাকে দেখতে হবে না পরস্পরের প্রতি কতটা ঘৃণা নিয়ে, অবিশ্বাস নিয়ে আমাদের সন্তানেরা বেড়ে উঠবে!!

মনির, সুমি, রাকিব, মৌসুমি কিংবা নাম না জানা হাজার শিশুর আর্তনাদ আর এইসব সন্তানহারা মায়েদের অভিশাপের পিঠে দাঁড়িয়ে যে গণতন্ত্র আমাদের জন্য অপেক্ষা করছে তার হাতে লেগে থাকবে এইসব শিশুদের রক্ত!
মনির- আজ আর একটি নাম নয়। মনির আজ আমাদের মাঝে ছড়িয়ে পরেছে, এই বাংলাদেশে আজ কোটি মনির। বাংলাদেশের প্রত্যেকটি শিশু এক একজন মনির। এইসব পরিকল্পিত হত্যা দিয়ে মনিরদের মেরে ফেলা যাবেনা। ওরা আজ ফিনিক্স পাখির মতো, ধ্বংসস্তুপ থেকে ওরা বারবার জন্মায়!
মনির আমাদের ক্ষমা করো; তোমার রক্ত দিয়ে এই স্বার্থপর জাতি, এই আমরা আমাদের সুনিশ্চিত ভবিষ্যতের লোভে গণতন্ত্র কিনতে চলেছি!!
ধিক! আপনারে শতধিক!!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×