somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪৮ ঘন্টা হরতাল বিএনপির শেষ রাজনৈতিক কর্মসূচি?

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ জানুয়ারি- দশম জাতীয় সংসদ নির্বাচন
৪-৫ জানুয়ারি ভোট প্রতিহত করার জন্য হরতাল আহ্বান
ঠিক এই মুহুর্তে আমরা দ্বিধাবিভক্ত জাতি। আমরা জানিনা আমাদের সামনের দিনগুলো কেমন যাবে, তেমনি জানিনা এই জনপদে কবে আসবে শান্তি!
আমাদের হাতে সময় খুব কম, রাত পোহালেই শুরু হবে জ্বালাও পোড়াও, গ্রেফতার কিংবা ক্ষেত্র বিশেষে গৃহবন্দী!!
আমার কয়েকটি প্রশ্নের উত্তর জানা খুব জরুরি হয়ে পড়েছে- তারমধ্যে একটি হল:
"বিরোধীদল কেন মনে করছে যেকোন উপায়েই নির্বাচন প্রতিহত করতে পারলেই তাদের বিজয় সুনিশ্চিত?"
আসুন একটু অতীত বিশ্লষণ করে এ প্রশ্নের উত্তর খোঁজা যাক-
সাম্প্রতিক সময়ে বিরোধিদলের রাজনৈতিক কর্মসূচি মানেই জামাত- শিবিরের কর্মসূচি। বর্তমানে উচ্চ আদালতের রায় অনুযায়ী জামাত একটি সন্ত্রাসী সংগঠন।
অপরদিকে সংবিধান অনুসারে বর্তমান সরকারকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। তাই যেকোন ভাবেই একবার নির্বাচন হয়ে গেলে আর আওয়ামিলীগ সহ মহাজোট আবার ক্ষমতায় এলে সংবিধান অনুসারে একটি বৈধ সরকারে বিরুদ্ধে আন্দোলন করার জন্য সাথি হিসেবে অবৈধ জামাত যে উপযুক্ত অস্ত্র নয় তা বোধকরি বিএনপি'র যুবরাজ ইতোমধ্যে অনুধাবন করতে পেরেছেন। তাইতো বিরোধিদল তথা জামাত- শিবির সর্বশক্তি প্রয়োগ করছে এই নির্বাচনকে প্রতিহত করার জন্য।
বেগম জিয়ার কথা অনুযায়ী ধরে নেই আওয়ামিলীগ জোরপূর্বক এই নির্বাচন করছে এবং এই নির্বাচনে অংশ নেয়ের জন্য জনগণের মাঝে তেমন আগ্রহ নেই! এখন বেগম জিয়ার কাছে আমার প্রশ্ন- তাহলে ভোট ও ভোটের আগের দিন ৪৮ ঘ্ন্টা হরতাল দেবার কি প্রয়োজন ছিল? নাকি আপনার মনে দ্বিধা আছে যে হয়ত জনগণ আপনাদের সাথে নেই এবং আপনারা হরতাল না দিলে, পেট্রোল বোমায় পুড়িয়ে মারার ভয় না দেখালে জনগণ নির্বাচনে অংশ নিতেও পারে!!
রাজপথের বা প্রাসাদে বসে আন্দোলন করা যদি আপনার গণতান্ত্রিক অধিকার হয় তাহলে ভোট দেয়াও আমাদের গণতান্ত্রিক অধিকার। আপনার পছন্দ নয় বলেই আপনি আমাদের থেকে তা কেড়ে নিতে পারেন না। ভোটের মাধ্যমেই আমাদের কে আওয়ামিলীগকে হ্যাঁ অথবা না বলতে দিন। আপনি বললেই আমরা না বলবো আর আওয়ামিলীগ বললেই আমরা হ্যাঁ বলবো সেই দিন আর নেই ম্যাডাম। এখন ২০১৪ সাল। এটা ১৯৯৬ নয়।
বেগম জিয়া একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করুন, একটু খোঁজ খবর নিন, জানুন পৃথিবী কতখানি এগিয়ে গেছে। সবসময় হরতালই সমাধান নয়।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

×