somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মহান শহীদ দিবসে কিছু অপ্রিয় কথা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. সাম্প্রতিক সময়ে ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় একটি চলচ্চিত্রে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ভুল ভাবে উপস্থাপন করার জন্য ব্যাপক সমালোচনা হয়, এরই প্রেক্ষিতে সবাই যেভাবে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছে তা প্রশংসার দাবি রাখে!
২. ভারত কি এমন কাজ এটাই প্রথমবার করল? উত্তর সহজ কথায়- না!
আমিই অন্তত কয়েক হালি ভারতীয় সিনেমার কথা বলতে পারি যেখানে আমাদের মহান মুক্তিযুদ্ধকে পাক- ভারত ৩য় যুদ্ধ হিসেবে বর্ণনা করা হয়েছে! কই তখন তো কেউ কিছু বলেনি!!
৩. স্বাধীনতার ইতিহাস আমরা নিজেরাই বহুবার বিতর্কিত করেছি, মুক্তিযুদ্ধের সামগ্রিক ইতিহাস সারা বিশ্বের কাছে তুলে ধরতে প্রবলভাবে ব্যর্থ হয়েছি!
লন্ডনের ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়ামে আমাদের মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতিই দেয়নি! যোগাযোগ করা হলে তারা জানিয়েছিল বাংলাদেশ কর্তৃপক্ষ যথাযথ মাধ্যমে যোগাযোগ করলে তারা ভুল শুধরে নেবে; বাংলাদেশের অতি বিদেশ ভ্রমন পিয়াসী সাবেক পররাষ্ট্রমন্ত্রী এতবার লন্ডন এসেছিলেন তাকে কখনো এ ব্যাপারে কিছু বলতে শুনিনি!!!
৪. আমাদের মহান স্বাধীনতাযুদ্ধের ইতিহাস ভুলভাবে উপস্থাপন করার জন্য আজ বহুজাতিক বুদ্ধিবৃত্তিক ষড়যন্ত্র চলছে অথচ তা মোকাবিলা করার জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই!
আমাদের এই সদিচ্ছার অভাবের সুযোগ নিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে দেয়ার প্রত্যয় নিয়ে মাঠে নামে আইএসআই এজেন্ট শর্মিলা বোস, জামাতি এজেন্ট টবি ক্যাডম্যান ও ডেভিড বার্গম্যানের মত পা চাটা কুকুর! বলতে বাধ্য হচ্ছি এদের প্রপাগান্ডার জবাব দেয়ার জন্য যথেষ্ট গবেষণা করার সময় আমাদের নেই কিন্তু টেন্ডারবাজি করার সময় আছে!
বাংলাদেশ সরকার এত মেধাবীদের বৃত্তি দিয়ে বিদেশে গবেষণা করতে পাঠায় অথচ তাদের কেউই মুক্তিযুদ্ধ নিয়ে গঠনমূলক প্রাতিষ্ঠানিক গবেষণা করেননা!!
তাই শর্মিলা বোসের গবেষণা প্রকাশের সময় সেখানে উপস্থিত বাঙালি পন্ডিতেরা জানেন না শর্মিলা কি ভয়ংকর ষড়যন্ত্র বাস্তবায়নের রূপরেখা দিচ্ছিলেন!!!
তাই অন্যের দিকে আঙ্গুল তোলার আগে আমাদের জেনে নেয়া দরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য আমরা নিজেরা কি করছি বা আদৌ কিছু করেছি কিনা?
শেষ:
একটা আশঙ্কার কথা দিয়ে শেষ করি- মার্কেটিং পড়ার সময় ব্রান্ডিং এবং কো- ব্রান্ডিং নিয়ে অল্প বিস্তর কাজ করার সুযোগ হয়েছে তাই আমার জানা আছে নিজস্ব ব্রান্ডিং শক্তিশালী না হলে কো-ব্রান্ডিং হোস্ট ব্রান্ডের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে!!
আমি আন্তর্জাতিকীকরণের বিরুদ্ধে নই তবে যেভাবে মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আড়ালে হারিয়ে যাচ্ছে তাতে আমার উপরের কো- ব্রান্ডিং এর কথাই মনে পরছে!
বিশ্বের ১৯০ টির কিছু বেশি দেশে একযোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে অথছ এই দেশগুলোর প্রত্যেকের কাছে কি ভাষা দিবস, শহীদ দিবসের সঠিক ইতিহাস পৌছে দেয়া হয়েছে? বা আদৌ দেয়া হবে কিনা??
আর এটা করতে আমরা যদি ব্যর্থ হই তাহলে এই দুটি বিষয়ের মাঝে যে আপাত শুন্যতা তৈরী হবে তা দখল করে নেবে অন্য কোনো মিস বোসের মনগড়া কোনো ইতিহাস আর এভাবেই শহীদ দিবস হয়ত একদিন বিলুপ্ত হয়ে যাবে!!! গো. আজম রা হবেন ভাষা সৈনিক!!!!!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×