somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাধ্যমিকের ফলাফল পরবর্তী ভাবনা

২০ শে মে, ২০১৪ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু বড় লেখা! যাদের ধৈর্য্য কম তারা এড়িয়ে যেতে পারেন!
গত ১৮ মে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, ফলাফলের পরিসংখ্যান এ রকম:
মোট চৌদ্দ লক্ষ ছাব্বিশ হাজার নয়শত তেইশ জন পরিক্ষার্থীর মধ্যে মোট তের লক্ষ তিন হাজার তিনশত একত্রিশ জন উত্তীর্ণ, গড় পাশের হার ৯১.৩৪% যাদের মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশত ছিয়াত্তর জন। অর্থাৎপ্রতি একশ জনে প্রায় দশজন সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে!!
আমাদের সময়ে পাশের হার এতো ছিলো না, তাই যারা সকল বোর্ডে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতো তাদের ইন্টারভিউ টেলেভিশনে দেখানো হতো! এখন ভালো ফলাফল এতো বেশি যে মনে হয় কেউ ফেল করলে তার ইন্টারভিউ প্রচার সহজ হবে!!
প্রতিবছরের মতো এবারও টেলেভিশনে ফলাফল প্রকাশ পরবর্তী প্রতিক্রিয়া দেখছিলাম- ভালো লেগেছে কোমল কিশোর কিশোরীরা ডাক্তার বা প্রকৌশলী হয়ে দেশের সেবা করতে চায়! ভালো লাগার আরও একটা কারন হলো সাম্প্রতিক সময়ে শিক্ষানবিশ চিকিৎসকদের সাথে , ছাত্র ও সাংবাদিকদের যা হচ্ছে তার জন্য এই কিশোর- কিশোরীরা চিকৎসা সেবার মতো মহান পেশা থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছে না। তাদের অবিভাবকরাও সেরকমই ইচ্ছে পোষন করেছেন।
এখন যে দু'টি বিষয় আমাকে ভাবাচ্ছে তা হলো:
১. ধরে নেই, তাদের সবার আশ পূর্ণ হবে এবং প্রত্যেকেই চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক বা উন্নয়ন কর্মী হিসেবে নিজেকে বিকশিত করবে। এই যে তের লক্ষ তিন হাজার তিনশত একত্রিশ জন উত্তীর্ণ হলো এই সংখ্যাটিই একটি দেশকে অবকাঠামোগতভাবে এগিয়ে নেয়ার জন্য যথেষ্ট। বিশ্বাস করি এরা তা একদিন করবেও। এরা সৎ, মেধাবি এবং কর্মঠ তাই এদের ব্যর্থ হবার কোন কারন দেখিনা। তাহলে আমাদের দেশকে পিছিয়ে দেয়ার জন্য আমলাতান্ত্রিক দুর্নীতির যে চক্রটি কাজ করে তার সাথে সৎ, দেশপ্রেমিক মনের এই ভালো মানুষগুলোর কখন দেখা হয়? কেন তারা লড়াই করার বাসনা হারিয়ে ফেলে নিজেদেরকেও দুর্নীতির সেই চক্রে আবদ্ধ করে রাখে?
২. ভয়ের কথা, আশঙ্কার কথা, তবু বলছি- এই যে উত্তীর্ণ তের লক্ষ তিন হাজার তিনশত একত্রিশ জন তারা সবাই কিছু না কিছু হয়ে দেশের ও দশের সেবা করতে চায় তবে কেউই রাজনীতি করতে চায়না! তাদের অবিভাবকদের তেমনই ইচ্ছে!! তাহলে আমরা এই সমাধান রেখায় চলে এসেছি যে, আর যে পেশায় যাই হোক রাজনীতি দিয়ে এ দেশের ভালো করা যাবে না!
আমরা আমাদের জীবনের পরিকল্পনাগুলো রাজনীতিকে বাদ দিয়েই করতে শিখে গেছি, যারা আসছে তাদেরও একই শিক্ষা দিচ্ছি- আর যাই করো, রাজনীতি করো না!!
তাহলে মাননীয় অবিভাবক, রাজনীতি খারাপ হলে আপনি কেন প্রত্যাশা করেন রাজনীতি আপনার সন্তানের জন্য নিরাপদ কর্মসংস্থান দেবে, আপনি বার্ধক্যে এলে আপনাকে ভাতা দেবে, বিনামূল্যে আপনাকে চিকিৎসা দেবে?
প্রিয় মেধাবী, তুমি তো রাজনীতি করবে না তাহলে তুমি কেন আশা করছো এই রাজনীতি তোমার মেধার মূল্যয়ন করবে??
আমরা যখন স্বীকার করেই নেই রাজনীতি দিয়ে কিছু হবে না সেই সাথে আমরা রাজনীতিকে দায়বদ্ধতা ও জবাবদিহিতা থেকে মুক্তিও দিয়ে দেই!!
শেষ করছি জন এফ কেনেডি (যারা রাজনীতি পছন্দ করেননা তাদের তো এ খবর রাখার কথা নয় তাই তাদের জন্য বলছি জন এফ কেনেডি মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি ছিলেন) 'র একটি বিখ্যাত উক্তি দিয়ে-
"আমরাদের সবার অবিভাবকরা চান তাদের সন্তান বড় হয়ে রাষ্ট্রপতি হোক, কিন্তু রাষ্ট্রপতি হবার জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে যে রাজনীতি করা প্রয়োজন, তারা কেউই চান না তাদের সন্তান তা করুক"
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৪ রাত ১১:৩৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×