somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘরেফেরা মানুষের গল্প- ১

২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহু বছর পর আবার নিয়ম মেনে বাড়ি ফিরছি, সামনে ঈদ! স্বজনদের সাথে ঈদ করার জন্য সবাই বাড়ি ফিরছে, চোখে মুখে খেলা করছে অন্যরকম দ্যুতি!
তবু ভাবছিলাম কী সেই অমোঘ টান যার জন্য মানুষ শত কষ্ট স্বীকার করে ঘরে ফিরছে? বাসে,লঞ্চে,ট্রেনে কোথাও পা ফেলবার উপায় নেই তবুও কারো মাঝে এতটুকু বিরক্তি নেই! সবাই নিজে এবং চেনা অচেনা অন্যদের সাথে নিয়ে ফিরছে আপনার নিবাসে!
পুরোটা পথ ভেবেছি কি সেই অলীক বস্তু যার জন্য মানুষ নিজের জীবন তুচ্ছ করে হলেও ঘরে ফিরতে চাইছে....
ফিরছিলাম খুব কাছের এক বড় ভাইয়ের সাথে, যার সাথে বহু বছর পর এভাবে দেখা হলো; গল্প- কথায় বুঝতেই পারিনি কখন যে অপেক্ষার দীর্ঘ রাত অবুঝ বালিকার মতো ছোট হয়ে এলো!
বরিশালে নামার কথা থাকলেও প্রায় মধ্যরাত ছিলো বলে ঝালকাঠিতে নামলাম। এই সেই শহর যেখানে আমার কৈশোর কেটেছে। আমার চিন্তার সাধারন জগতে টেনে দিয়েছে অগণিত সুক্ষ্ম রেখা! লঞ্চঘাট থেকে সোজা বরিশালের বাসস্ট্যান্ডের দিকে যেতে যেতে রিক্সাওয়ালা মুহুর্তে আমাকে নিয়ে গেলো স্মৃতির শহরে, যেখানে আমি দেখতে পাচ্ছি ১৪-১৫ বছরের এক কিশোর তার সাইকেলে করে শহরের এই গলি থেকে ঐ গলিতে ঘুড়ে বেড়াচ্ছে! যে কিনা দেখতে অবিলক আমারই মত!!
কিছুটা মোহাচ্ছন্ন হয়ে রিক্সায় বসে ছিলাম,জেগে উঠলাম আমার স্কুল,প্রিয়স্কুলটি দেখে...মুহুর্তেই ১৯৯৬,৯৭...২০১৪ মিলে মিশে একাকার হয়ে গেল। মনে হল এই শহেরর প্রত্যকটি মহাসড়ক, সড়ক, গলি আমার বড্ড চেনা! ধূলো-মাটি, কাদা- জল আমার বড় আপনার, এমনকি রাস্তার ভাঙা ল্যাম্পপোস্টটিও আমার বহুদিনের চেনা বন্ধু স্বজন!
যে শহরের সাথে ২০০০ সালের পর আমার তেমন কোন যোগাযোগ নেই, পুরনো বন্ধুরাও সবাই এখন দেশ- মহাদেশে ছড়িয়ে ছিটিয়ে অথচ সেই ধূলিমাখা শহরটি ঘুমজড়ানো চোখে আমাকে কত সহজে আপন করে নিলো!!
মেনে নিলাম আজ থেকে বহু বছর পরেও আমাকে যদি এই শহরের কেউ না চিনতেও পারে তবু আমার সন্তানকে নিয়ে আমি সেখানে যাব আর সুগন্ধা নদীর তীরে দাঁড়িয়ে বলবো এই সেই শহর যেখানে তোমার বাবা থাকতো! কেন জানি মনে হচ্ছিল আমি আসলে পাশ্চাত্য কিংবা প্রাচ্যের অন্য কোন শহর নয় বাংলাদেশের এই ক্ষুদ্র মফস্বল শহরটিকে বিলং করি।
সারা রাত যে প্রশ্নটি আমাকে খোঁচাচ্ছিল- কেন মানুষ এভাবে সবকিছু তুচ্ছ করে ঘরে ফিরছে; তার জবাব যে এভাবে মিলে যাবে তা ভাবতেই পারিনি!!
ততক্ষণে হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি ভাবছি এই শহর বুঝি এভাবেই আমাকে অভিবাদন জানাচ্ছে- মনে বাজতে থাকলো রিক্সা কেন আস্তে চলে না!!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

×