somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাক্সতারকা রাহার রহস্যজনক মৃত্য.........

২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লাক্সতারকা সুমাইয়া আজগার রাহা (২০) শুক্রবার রাতে রহস্যজনকভাবে মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে চেপে যাওয়া হলেও দাফনের পর ক্রমে প্রকাশ পেতে থাকে রাহার মৃত্যুর খবর। তার মৃত্যুর কারণ নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন।

একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিজ বাসাতেই অনেকটা রহস্যজনকভাবে মারা যান রাহা।

তার সহকর্মীদের দাবি, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। প্রভাবশালীদের হুমকির কারণে পরিবার থেকে কাউকে না জানিয়ে তাকে কবর দেয়া হয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বাংলানিউজকে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে লোকমুথে তারকা রাহার মৃত্যু খবর শুনে এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছেন। তবে তিনি দাবি করেন, তারা ঠিকানা জানতে পারলে ওই বাসার বা পরিবারের লোকজনের সঙ্গে কথা বলবেন।

রাহার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, তার মৃত্যুর খবর মিডিয়ার কেউ না জানার আগেই শনিবার দুপুরে অনেকটা চুপিসারে আজিমপুর কবরস্থানে কবর দেওয়া হয়। তবে এটা কোনো স্বাভাবিক মৃত্যু না আত্মহত্যা, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার বিকেলের দিকে রাহার মৃত্যুর খবর মিডিয়া পাড়ায় ছড়িয়ে পড়ে। তার মৃত্যুকে কেন্দ্র করে নানা কথা আসতে থাকে।

তার সহকর্মী নাম প্রকাশ না করা শর্তে বাংলানিউজকে বলেন, তার পরিবার থেকে অনেক সমস্যা ছিল। এ কারণে তারা তার বাসায় যেত না। এক সময় তারা জাপান গার্ডেন সিটিতে থাকলেও গত তিন মাস আগে তারা জাপান গার্ডেন সিটির ১৩ নম্বর বিল্ডিংয়ের বাসা ছেড়ে দেয়। এরপর তারা কোথায় উঠেছে তা কেউ জানতো না।

উল্লেখ্য, ২০০৭ সালে লাক্সতারকা প্রতিযোগিতায় রাহা থার্ড রানারআপ নির্বাচিত হন। তার উল্লেখযোগ্য ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে- হুমায়ূন আহমেদের পরিচালনায় `জল তরঙ্গ`, সালাউদ্দিন লাভলুর `স্বপ্নবাজার`, মাসুনের `পুতুল খেলা` ও `পাটিগণিত`, রেদওয়ান রনির `উচ্চতর শারীরিক বিজ্ঞান` ও `লাকি থারটিন`, রিজিয়া মাসুদের `দিন বদলের পালা`, শরাফ আহমেদ জীবনের `কামিং সুন` এবং এক খণ্ডের নাটক `এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি`, `জিম্মি`, `যত চিনি তত মিষ্টি`, `কাজী অফিস`, `ফোরটি টু মিনিটস`, `মেঘ ডেকেছে বেলায় বেলায়`, `টাইম বোম`, শেখ সেলিমের পরিচালনায় `মাকড়সা`, মাছরাঙা টিভিতে `ইউনিভার্সিটি` প্রভৃতি।

মাঝে কয়েক বছর বিরতির পর এবারের এইচ এস সি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল রাহার।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×