আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি সামিট ওয়াশিংটন ডিসিতে যেখানে আমাদের ড. ইউনূস যোগ দিবেন। "নারীদের অগ্রাধিকার: ক্ষুধা দূরীকরণ" এই স্লোগান নিয়ে তাদের সামিট। সারাবিশ্ব থেকে অন্তত জনাদশেক নেতৃবৃন্দও আমন্ত্রিত হয়ে যোগ দিবেন সেই অনুষ্ঠানে। কয়েকদিন আগে হঠাৎ সামিট কর্তৃপক্ষের কাছ থেকে একখানা আমন্ত্রনপত্র পেলাম। আমি তো মহা খুশী। আমাকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে তার যৌক্তিক কারণও খুজে পেলাম। সেখানে যে ব্যানার ব্যবহার করা হয়েছে তাতে এবং তাদের ওয়েবসাইটে আমার তোলা ছবি শোভা পাচ্ছে। আমি ১ + ১ = ২ ধরে নিলাম। কিন্তু একটু ঘাটাঘাটি করতে গিয়েই আমার ধারণাটা ভুল বলে প্রমানিত হলো। যদিও মনেপ্রাণে মেনে নিতে পারছিলাম না। একটু সিওর হওয়ার জন্য কর্তৃপক্ষকে মেইল করলাম। না কোন উত্তর পেলাম না। আমাদের সংগঠনের প্রধান অফিস নিউ ইয়র্কে যোগাযোগ করলাম। তারা জানালো এটা একটা কমন চিঠি তাদের মেইলিং লিষ্টের সবাইকে পাঠিয়েছে। দমে গেলাম। পরে কারো কারো অতি উৎসাহে ইন্টারএকশন কর্তৃপক্ষকে মেইল করলাম। "আমার ছবি ব্যবহার করেছেন। আমি খুব খুশী। আপনাদের অনুষ্ঠানে আমাদের ইউনূস সাহেব যাইতেছে। আমারে একটু নিয়ে যাও না। আমারও খুব ইচ্ছা ছিলো আপনাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার।" কিন্তু আমি তো আর ড. ইউনূস না। যথারীতি না বোধক মেইল আসলো। কি আর করা!
বিস্তারিত এই লিঙ্কে পাওয়া যাবে
১৩ এপ্রিল সামিট: ড. ইউনুসের যাওয়া এবং আমার না যাওয়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
জুলাই অভ্যুত্থান ফিরে দেখা: কিছু অস্বস্তিকর প্রশ্ন

জুলাই ২০২৪ এর আন্দোলন ও তার পরবর্তী রাজনীতিকে ঘিরে বাংলাদেশে দুটি পরস্পরবিরোধী বয়ান দাঁড়িয়ে গেছে। আওয়ামী লীগের একটি বড় অংশ, বিশেষত শেখ হাসিনার অনুগত সমর্থকেরা মনে করে জুলাই ছাত্রজনতার... ...বাকিটুকু পড়ুন
দু’বছর আগে লেখা; জুলাই নিয়ে প্রতিটি কথা সত্য হয়েছে

পুরো ব্যাপারটা আমার চোখে দেখা। আমার সামনে দিয়ে পুলিশের গুলিতে নিহত মাছ ব্যবসায়ী যুবকের লাশ গেছে রিক্সাভ্যানে করে। পিছনে স্বজনদের কান্না। ঢাকার সবচেয়ে গোলযোগপূর্ণ জায়গার একটিতে স্বশরীরে উপস্থিত থেকে... ...বাকিটুকু পড়ুন
¡Vamos Argentina!
⚽ হ্যালো আর্জেন্টিনা-বিদ্বেষী গাইস!
কেমন আছেন?
আপনাদের আজাইরা তত্ত্ব- সব কি প্রস্তুত?
আর্জেন্টিনার বিরুদ্ধে যত ভবিষ্যদ্বাণী, যত বাজি, যাদু-টোনা, কালো যাদু, আন্ধা জ্যোতিষ বিশ্লেষণ, প্রতিটি ম্যাচের আগে স্বঘোষিত ফুটবল বিশেষজ্ঞদের ঐশী বাণী- "আজ... ...বাকিটুকু পড়ুন
ফুটবল বিশ্ব কাপে : তারুন্যের জয় হোক !
ফুটবল বিশ্ব কাপে : তারুন্যের জয় হোক !

গর্জনে ভরা গ্যালারি ওই, হঠাৎ যেন শান্ত হয়,
তারুন্যর চোখে চোখ পড়িলে, থমকে দাঁড়ায় বিশ্বময়।
সোনার ট্রফির পিছে ছুটুক, জগৎ জুড়িয়া যত লোক,
আমার জীবনে... ...বাকিটুকু পড়ুন
বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়ান স্পেন কে অভিনন্দন

এই পুরো বিশ্বকাপের আজকের ফাইনাল ম্যাচটিই আমি শুরু থেকে দেখলাম। যোগ্য ও ভালো খেলেই স্পেন বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছে। তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। পুরো খেলাতেই স্পেন তার আধিপত্য বজায় রেখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।