তুমি পাশে থেকেও আছো দুরে এই যাতনা কেমনে সই
বন্ধু তোমার মনের মতো হলাম কই।।
মন যে সদায় তোমায় খুঁজে তুমি থাকো লুকিয়ে
দাও না দেখা প্রান সখা এসোনা মোর হৃদয়ে
তুমি বিনে প্রান বাঁচেনা
কেমন করে ঘরে রই।।
(আমি) বন্ধু তোমার মনের মতো হলাম কই।।
প্রেম কলঙ্গের অপরাধে অপরাধী হয়ে
দেশে দেশে ঘুরে বেড়াই উজান তরী বেয়ে
আর কতদিন রাখবে দুরে
আমি কী তোর কেহ নই।।
(আমি) বন্ধু তোমার মনের মতো হলাম কই।।
এক নজর না দেখলে তোমায় প্রাণপাখি যায় ওড়ে
শুন্য খাচা ঝড়-বাদলে খসে খসে পড়ে
তুই যে আমর প্রান সখা
মনের দুঃখ তোরে কই।।
(আমি) বন্ধু তোমার মনের মতো হলাম কই।।
২০/০৪/২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



