দৃষ্টি আকর্ষণঃ প্রসঙ্গ আমার লেখা গান
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সুপ্রিয় বন্ধুগণ, লেখালেখি করি বলেই ভাববেন না আমি বড় মাপের কোনো কবি বা সাহিত্যিক। দীর্ঘদিন যাবত মনের কিছু কথা ছন্দ-সুর লয়ে ফেসবুক এবং ব্লগে পোস্ট করে এসেছি। আজ থেকে একটি পরিবর্তন লক্ষ করবেন আমার ছন্দ-বাণীতে। আমি চেয়েছিলাম নিজেকে গোপন রাখতে। তাই এতদিন আমার কোনো গানে নিজের নাম যুক্ত করিনি। কিন্তু সেই সুযোগটা কাজে লাগিয়ে আমার অনেক গান অনেক ফেসবুক বন্ধুরা নিজের নামে পোস্ট করে অনেক লাইক কুড়াচ্ছেন। নাম কুড়াক তাতে আপত্তি ছিলো না কিন্তু দুঃখ হয় যদি একবারও এই অধমের নামটা উচ্চারণ করতেন। তাই এখন থেকে আমার প্রতিটি গানের শেষে বনিতায় অধম ফারুকের নামটা যুক্ত থাকবে। শুভ কামনা রইলো সকলের প্রতি।

বেচাকিনা হইতেছে মন প্রেমের হাট বাজারে
আমারে নি লইবা দয়াল বিনা দামে দরে।।
রঙ্গ রসে গেছে বেলা
ভব পাড়ে রই একেলা
ঘোর বিপদে ডাকি দয়াল তোমায় বারে বারে ॥
কাম কামিনীর সর্পে ওরে
কামড় দিয়া খাইছে মোরে
বাজান শক্তি বল হারায়ে এখন পইড়া গেছি ঘরে ॥
মনি মুক্তা ছিলো অথৈ
নৌকাতে করিয়া বুঝাই
তিস্তা নদীর মাঝখানে নাও ডুইবা গেছে ঝড়ে।।
নাই ফুলে রূপ ও রস
যৌবনে হয়েছে রে ধস
ফারুক পাগল কান্দে বসে বংশী নদীর পাড়ে ॥
২১/০২/২০১৬ ইং
আমার ফেসবুক আইডি
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন