
আজ মানবতার সর্বোচ্চ বিপর্যয় ঘটেছে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের আরাকান রাজ্যে। ওখানে রোহিঙ্গা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। রোহিঙ্গা আজ একখণ্ড কারবালার প্রান্তর। নির্বিচারে নিধন করা হচ্ছে শিশু, নারী-পুরুষসহ সব বয়সী মুসলমানদেরকে।হত্যাযজ্ঞ চালাচ্ছে বর্বরভাবে যা দেখলে পশুরাও হার মানবে। শিশু-যুবক ও নারীদেরকে উলঙ্গ করে পাষবিক কায়দায় মারা হচ্ছে। নারীদেরকে ধর্ষণ করার পর পুড়িয়ে হত্যা করা হচ্ছে। জীবন্ত মানুষকে উলঙ্গ করে রশি দিয়ে বেঁধে টেনে হেচড়িয়ে রাস্তায় রাস্তায় ঘুরাচ্ছে এবং এই নির্মম দৃশ্যকে উল্লাস করে ভিডিও করা হচ্ছে।আজ রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের নির্মম নৃশংসতা দেখার কেউ নেই।ছোট ছোট শিশুদেরকেউ তারা বাদ দিচ্ছে না।শিকল দিয়ে বেধে নিষ্ঠুরভাবে পিটিয়ে মারা হচ্ছে তাদেকে। পাশবিক এই অত্যাচার কোনো মানুষের হতে পারেনা। আজ মায়ানমারে বিপর্যয় ঘটেছে মানবতার। ওদের অপরাধ ওরা মুসলমান। অবুঝ শিশুরা কি বুঝে! তাদেরও পাষণ্ডরা বাদ দিচ্ছেনা। নিরিহ মুসলমানদেরকে স্বসস্ত্র বাহিনী দিয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে সে দেশের সরকার।লাশের গন্ধে আজ রোহিঙ্গার আকাশ বাতাস ভারি হয়ে গেছে।হে মালিক! হে মাওলা! হে করুনাময়! তুমি রোহিঙ্গাদের পাশে দাঁড়াও, ওদের যে আর কোনো গতি নেই!
অসহায়ের সহায় তুমি
তুমি ছাড়া কে গো স্বামী
রক্ষা করো রোহিঙ্গা ভূমি…
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



