
জাগো জনতা
মো. ফারুক হোসেন
জাগো জনতা জাগো
হিন্দু-খৃষ্টান-বৌদ্ধ-মুসলিম জাগো মানবতা জাগো!
বর্বরতার উচ্চ শিখরে রোহিঙ্গরা পুড়ছে
বিশ্ববাসী চুপচাপ করে নিষ্ঠুরতা দেখছে!
জাগো বিবেক জাগো___
মানুষ হয়ে মানুষ হত্যা তোমার দ্বারা না গো!
বনের পশুরা বনে নাই আজ মানুষের মনে বাস
ধাউ ধাউ করে পুড়িয়ে মানুষ; মানুষ করে উল্লাস!
ছোট ছোট শিশু নাবালক তারা কী বুঝে সহিংসতা
গুলি করে খুলি উড়িয়ে দিয়েছো- এ কোন সভ্যতা!
উলঙ্গ করে শিকলে বেঁধে আগুন ধরিয়েছো গায়
একটু খানি রহম কি গো হলো না রোহিঙ্গায়!
বিভৎস আওয়াজে চিৎকার - ছিলো প্রাণে বাঁচার আকুলতা
শেষ রক্ষাটুকু পেলো না তারা- হলো পরাজিত মানবতা!
জাগো ঘুমন্ত মানুষ জাগো বিশ্ববাসী
মানুষ মেরে কোন দেবতারে করিতেছো আজ খুশি!
১৯/১১/২০১৬ ইং
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




