
গীতিমালা - ১
বোকা মন… মন মন মনরে…
মনরে যার কথা ভেবে তুমি করোরে রোদন
তার মনে তোমার কথা হয় নাই স্মরণ।।
যাকে তুমি আপন করে মনে দিলে ঠাঁই
তার মনে তোমার কথা একটু বিন্দু নাই
তুমি কি করতে কি করলে যথা তথা দিলে মন।।
অতীতের সেই ইতি কথা গেছে সে ভুলে
ভালোবাসা-প্রেম-পিরিতি পিছনে ফেলে
বৃথায় তুমি চেয়ে থাকো চাতক পাখিটির মতন।।
কৃষ্ণকালো নামটি ভালো মধুর চেয়ে মধু
ফারুকের মনটারে নাম করিয়াছে যাদু
ছয় প্রহর আর আট প্রহরে এ লীলা হয়না সমাপন।।
রচনা কাল - ০১/০১/২০১৬ ইং

গীতিমালা - ২
গুরু গো... ও গুরু…
রেখো না আমায় তুমি দূরে দূরে।।
তুমি আমার সাধনা
তুমি আমার ভাবনা
ডাকি প্রেমে গানে গানে সুরে সুরে
রেখো না আমায় তুমি দূরে দূরে।।
তুমি আমার আপনা
তুমি ছাড়া কেউ বুঝেনা
দুঃখ ভরা মনের কথা বলি কারে
রেখো না আমায় তুমি দূরে দূরে।।
অভাগিনীর মনের কথা
না বুঝিয়া দিলো ব্যথা
ব্যথিত হৃদয়ে ঘুরি দ্বারে দ্বারে
রেখো না আমায় তুমি দূরে দূরে।।
ভালোবেসে পেলাম ঘৃণা
প্রেমে কি শুধুই বেদনা
প্রেমাগুনে ফারুক মরে পুড়ে পুড়ে
রেখো না আমায় তুমি দূরে দূরে।।
রচনা কাল - ০২/০১/২০১৬ ইং

গীতিমালা - ৩
মানুষ যাবে একদিন মরে
থাকবে পড়ে কথাগুলি অন্তরে অন্তরে
তুমি ব্যথা দিলে সেই অন্তরে ভালোবাসে যেরে
ভালোবাসার মানুষটারে কাছে ডাকলে নারে।।
হাসি মুখে টেনে বুকে লইলে না তাহারে
দিবানিশি বাজে বাঁশি অন্তরের ভিতরে
যারে তারে ডাকলে কাছে রাখলে তারে দুরে
ভালোবাসার মানুষটারে কাছে ডাকলে নারে।।
মুখের কথায় লাগে ব্যথা অন্তরের ভিতরে
মুখের কথায় জাগায় আশা ধুধু বালু চরে
মুখের কথায় মধু ঝরে ডাকলে প্রেমের সুরে
ভালোবাসার মানুষটারে কাছে ডাকলে নারে।।
মুখটি খুলে চোখটি তুলে দেখলে না তাহারে
যেজন তোমায় সদায় বাঁচায় নিজে জ্বলে-পুড়ে
ফারুক বলে জ্বলন ভালো পাই যদি বন্ধুরে।।
ভালোবাসার মানুষটারে কাছে ডাকলে নারে।।
রচনা কাল - ০৭/০১/২০১৬ ইং
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




