অনেক দিন আগে একটা বাংলা ছিনেমা দেখেছিলাম। ছবিটার নাম মনে নেই। ছিনেমার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে মুরব্বি টাইপের এক ব্যাক্তি ডায়লগ দিতো ।"বুললেই তো বুলবেন বুলচি" আমারও এখন তাই বলতে ইচ্ছে করছে।
তনু হত্যার দাবিতে কুমিল্লাতে চলছে বিক্ষোভ।জ্বালাও পোড়াও ভাংচুর।রাস্তা অবরোধ। আচ্ছা আমরা বাঙালীরা এরকম কেন? রাস্তা অবরোধ করে আমরা কাকে শাস্তি দিচ্ছি। নিশ্চয় শেখের বেটিকে না।কারন শেখের বেটি তো আর বাসে চেপে মহল্লায় মহল্লায় ভ্রমন করতে আসেনা।তাহলে জ্বালাও পোড়াও করে আমরা কার চুল (হিন্দিতে বাল) ছিঁড়তেছি। গরিবের পেটে লাথি মেরে আমরা কিসের প্রতিবাদ করছি???
কথায় আছে না উদুর পিন্ডি বদুর ঘাড়ে।সাধারন জনগন কি তনুরে হত্যা করেছে?? তবে কেন তারা এসকল ঝক্কি ঝামেলা পোহাবে।প্রতিবাদ করতে হলে ধানমন্ডি ৩২ এর সামনে গেলেই পারে অথবা সকল সেনানিবাসের সামনে। তাতো সম্ভব না তাই না?? ডিম থেরাপির ভয় লাগে তাইতো? আচ্ছা খুন ধর্ষন এদেশে কি নতুন??? রানা প্লাজার সেই রানার কি করতে পারছেন আপনারা? সাগর রুনির মামলার কি অগ্রগতি একটু বলবেন কি? আর সাত খুনের মামলা তো মানুষ ভুলেই গেছে।
মাথা ভর্তি গোবর থাকলেও তার মধ্য যাদের মাথায় সামান্য পরিমানে ঘেলু আছে তারা নিশ্চয় বুঝবে এসব রক্ত পাত কেন ঘটছে। শাক দিয়ে মাছ ঢাকার গল্পের মতো।
তনুর বিচার আমরা চাই।কিন্তু আমরা চাইলেই কি সবার বিচার করতে পারি।অতিতেও কি করতে পেরেছি। শরিষার ভূত আগে তাড়াতে হবে।একটা কু গোষ্ঠি আর কতকাল বাঙালিদেরকে ঘুম পাড়ানোর গান শোনাবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


