আপনার আমার মত সাধারন ধর্মপ্রান মুসলমানের কাছে এটাই অনেক কিছু যে,মুসলিম রাষ্ট্র বাতিলের সেই রিট খারিজ হয়েছে।আলহামদুলিল্লাহ্!!
কিন্তু আওয়ামিলীগ যে কি কৌশলে রাজনীতি করছে তা যদি বি এন পি জামাত বুঝতো তা হলে হয়তো তাদের বর্তমান এ করুন অবস্থা হতোনা। যাই হোক,একটা দু লাইনের গল্প বলি।
একবার একটা বাঘ একটা হরিন শাবককে তাড়া করলো।বাঘের দ্রুততার কাছে সেই হরিন শাবকের দ্রুততা অতিশয় নাজুক।বাঘ যখন এটা বুজতে পারলো যে তার শিকার দুধের বাচ্চা তখন বাঘ সেই বাচ্চাকে খাওয়ার পরিবর্তে তার সঙ্গে খেলা শুরু করে দিল।যেমন হালকা ধাক্কা দেওয়া,পিছন থেকে পা দিয়ে আলতো ল্যাং মারা। ধরে আবার ইচ্ছায় ছেড়ে দেয়া ইত্যাদি। টম এন্ড জেরি কার্টুনের মত।
আওয়ামীলীগ খুব ভালো করেই জানে মুসলিম এই সংখ্যা গরিষ্ঠ দেশে ইসলামের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা।গত বেশ কিছুদিন আগে আওয়ামীলীগ লতিফ সিদ্দিকি(হাজ্ব),সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলি(বোরকা) এবং তার গুনধর পুত্রের মাধ্যমে(মাদ্রাসা শিক্ষা বাতিল) ইসলামকে অবমাননা করিয়ে বাংলার সেনসেটিভ মুসলমানদের সফল পরিক্ষা নিয়েছে।আসলে আওয়ামিলিগের আসল উদ্দশ্যেটা হলো জনগনের সামনে পরিস্কার করে দেয়া যে জামাত শিবির আর
বি এন পি এরা আসলে ধর্ম নিয়ে রাজনীতি করেছে।
আওয়ামীলীগ খুব ভালো করেই জানে রাষ্ট্র ধর্ম ইস্যুতে কোন কোন দল আন্দোলনে নামবে।হেফাজত,জামাত শিবির তো নি:সন্দেহে।এমন কি বি এন পিও বাদ যাবেনা। আওয়ামীলীগ নিজেই বিএনপি জামাতকে রাজনীতির ইস্যু দেখাচ্ছে আবার তারাই আবার রিট খারিজ করে আন্দোলনের ইস্যু ভ্যানিশ করে দিচ্ছে।সেই বাঘ আর হরিন শাবকের কাহিনীর মতো।
আমি এ নোংরা রাজনীতি বুঝতে চাইনা।থাক তবুও আমার বাংলাদেশ নামে হলেও ইসলামি রাষ্ট্র হিসেবেই বেঁচে থাকুক...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


