অপেক্ষা করুন, এ জাতির প্রত্যেককে কান ধরতে হবে…. …… বর্তমান মাসের নামটা যেন কি ? মে ? হ্যা হ্যা মনে পড়েছে মে-ই তো । ….. আচ্ছা, মাত্র তিন বছর আগের মে মাসে থেকে একবার ঘুরে আসি, চলুন । যেতে পারবেন তো ? নাকি কান ধরে নিয়ে যেতে হবে ! ….. সেই মানুষগুলোর কথা মনে আছে ? যারা একরাত শাপলা চত্বরে কাটাতে চেয়েছিলো ? রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান তথা শাহাবাগে বছরের পর বছর রাস্তা আটকিয়ে কাটানো যাবে কিন্তু শাপলা চত্বরে এক সেকেন্ডেও থাকা যাবে না । আলেমদের আবার রাজধানীতে জায়গা ! তারা মসজিদ, মাদ্রাসা, লিল্রাহ বোডিং আর ইয়াতিম খানায় কাটাবে । রাজধানীর মত স্থানে তাদের কাজ কি ? যত্ত্বোসব মৌলবাদী ! ….. পুলিশের মারের ভয়ে সেদিন অসু্স্থ, ক্লান্ত আলেমরা কান ধরে দাঁড়িয়েছিল । কাজ হয়নি । পরের দিনগুলোতে মিডিয়ায় আলেমদের সে কান ধরা ছবি এসেছে । অনেকেই ঠাট্টা করে বলেছিল, আজকে কান ধরা দিবস । পৈশাচিকতা মিশ্রিত অট্টহাসিতে ফেটে পড়েছিল সকল পিশাচ । …. সেই দিন থেকে মাত্র ১২০৫ দিন অতিবাহিত হয়েছে । গতকালকে দেখলাম এ জাতির হৃষ্টপুষ্ট সন্তানরা কান ধরে রাস্তার মোরে মোরে দাঁড়িয়ে আছে । কেউ বাসাবাড়ি, অফিসে বসে নিজের কান স্বহস্তে খামচে ধরে সে ছবি ফেসবুকে দিয়েছে । কেউ দাঁড়িয়ে, কেউ পূর্ণ বসে কিংবা কেউ আধা বসে ! খুব চমৎকার (চমৎকার বলতে না চাইলেও বলতে হচ্ছে) লেগেছে দৃশ্যগুলো । যারা তিন বছর আগে, আলেমদের অসহায় দিনকে কান ধরা দিবস ঘোষণা করেছিল তারা আজ দলে দলে কান ধরে দাঁড়িয়ে । আহা ! কি চমৎকার দেখা গেল ! ….. অপেক্ষা করুন, সেদিন বেশি দূরে নয় যেদিন এ জাতির প্রত্যেককে কান ধরতে হবে । বিশ্ববাসী তাকিয়ে দেখবে আর ভাববে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কান ধরে আছে কেন । আর বাংলাদেশীরা আবিষ্কার করে ফেলবে, কান ধরার মধ্যেও হারবালীয় মহা চিকিৎসা পদ্ধতির কোন উপাঙ্গ । প্রতিশোধগুলো বোধহয় প্রকৃতি এভাবেই নেয় । শুভ হোক কানে ধরার পূর্ণতা দিবস এবং স্বাগতম জানিয়ে রাখছি, সকল কান ধরনেওয়ালাদের ।
কান ধরা নিয়ে দুটি কথা
যুগে যুগে সারদা দেবী

নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন
‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি’ শীর্ষক আলোচনা সভাঃ কিছু অনুভূতি....
‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি’ শীর্ষক আলোচনা সভাঃ কিছু অনুভূতি....
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন... ...বাকিটুকু পড়ুন
প্রিয়ন্ধুতি!
আমায় তোমার করবে সাথী? প্রিয়ন্ধুতি?
কোথায় থাক? কোন আকাশে?
দাওনা কেন সদাই দেখা নিত্য নিতি?
উড়ে বেড়াই ঘুড়ির পথে
আসবে তুমি আমার সাথে? হয়ে কৃতী?
জাগতিক সব ভাবনা রেখে
অরূপ রূপে দিগ রাঙিয়ে
গড়তে অসম্ভবের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥


মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন
বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।
১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।