বন্ধ চোখের পাতা, বাতাসের শব্দ শুনি,
শুনশান নীরবতা, চৈত্রের মাঠের মতোন।
কেউ নেই মানুষেরা,
নেমেছে ভাগ্যের শনি, পৃথিবীর ঘাসের উপর!
ভোজবাজি হয়ে কোথায় হারালো তারা,
এই শহরের শব্দের ফেরিওয়ালা যারা!
প্রবীণ নীলাভ গ্রহ, বদলেছে তার চিরায়ত রুপ,
এখন সন্ধ্যার অন্ধকারে জ্বলেনা নিয়ন বাতি,
ফুটপাত নিয়েছে দখল নিঃশব্দের ধূপ!
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




