somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘ বিকালে বনবাসী

০৭ ই মে, ২০২০ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেঘ নিয়ে যাও! মেঘ নিয়ে যাও!
ছাদের উপর জমানো জল,
শান দেওয়া ঝকমকে ছুরির মতোন তীব্র আক্ষেপে,
পায়চারি করো; দলভ্রষ্ট হরিণীর সাথে-
তুমিও তো এখন!
কালো আইরিশে কষ্টের কার্বন লক্ষ বছর জমে,
হীরার আকর হয়ে জ্বলে টলমল!
চলো মেঘদের বেচা কেনা করি,
আকাশের কান্না পেলে সেও দেখায় আবেগ,
তুলোর মতোন পেঁজা পেঁজা দুঃখের মেঘ।
হাতির পালের মতো বৃংহিতে আসে যায়,
অনেক মেঘেরা!
যুথচারীদের গর্জনে কম্পিত পৃথিবীর মন,
তবু সন্ধ্যাচর মেঘেরা তোমারই নিজস্ব জন!
কখনো হৃদয়ের ভাঙ্গা স্তম্ভের মতো খসে পড়ে,
মেঘের মাহুত!
ধুপধাপ শব্দে তার কেন কাঁদো অগোচরে সবার?
যাও মেঘ কিনে আনো,
স্যাঁতস্যাঁতে শ্যাওলার ছাদে!
বুড়ো টিকটিকি চুপিসারে দিলে উঁকি,
মিটিমিটি হেসে মেঘ এনে ফেলে দাও চাঁদোয়ার মতো,
প্রিয় ছাদটার মরিচা জড়ানো রেলিঙের উপর!
ধুলার দুঃখিনীরা এমন করেছে কতো,
পারিজাত বনে! কিনে আনো কিছু মেঘ কষ্টের দামে!
অনেক তো জমে আছে হৃদয়ের রুদ্ধ ভল্টে,
গুপ্তধনের চকচকে স্বর্ণ মুদ্রার মতো কষ্টের স্তূপ,
প্রতিদিন মেঘ কিনে শেষ করে ফেলো সব!
বিকালের সান্ধ্য আলোয়, শূন্য করো সঞ্চিত কষ্ট যত,
অমিতব্যয়ীর মতো!

হালকা পাখির মতো উড়ন্ত ছোপছোপ মেঘেদের পাল,
তোমার পাগল চুলে নেই ক্ষতি ছুঁয়ে দিলে,
ধরে এনো হাত মেলে!
মাতাল বুনো ঘোড়া হয়ে কিছু মেঘ ঝড় আনে,
এমন তো কতো ঝড় আসে অকারণে,
মনের গহীনে!
তাদের জাপটে ধরে আনতেই পারো,
তোমার একান্ত ব্যক্তিগত বৈকালিক ছাদে!
সবগুলো মেঘ তুমি পুষতেই পারো আকাশের নীলে,
ক্ষতি নেই তাতে,
জল হয়ে যদি কষ্টেরা নামে উপসাগরের জলে!
যেসব মেঘ পুড়ে যায় ডুবে যাওয়া সৌরআলোয়,
লাল কাঁকড়ার মতো করে ছটপট অসহ্য উত্তাপে!
তাদের ও কি মন তোমার মতোন,
অঙ্গার হয়েছিল হঠাত আগুনে?
কিনে নিও তাদের না হয় তোমার নিজস্ব বিকালে,
দুঃখের ভাগ নিয়ে উষ্ণ বরফের মতো গলে যাবে তারা,
দুঃসময়ের বনবাস কালে!
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২০ রাত ৮:৪৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×