somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুলেটিন

১৩ ই জুন, ২০২০ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রভাতী পাখির সুর, আয়েশী ঘুমের দুপুর, ক্লান্ত রাত,
সবই একাকার! ভেসে যাচ্ছে চিরচেনা আকাশটা,
মৃত্যু জোছনায়! চেনা নাম হুট করে জোনাকির মতো,
কখন যে নিভে যাবে তার প্রতীক্ষায়,
পার হয় ঘড়ির সময়, মৃত্যুগন্ধ মাখা দিনরাত!
শান্ত ওমের পার্বণ শেষে একগাদা ভীরু খরগোশ,
গাদাগাদি করে আছে; তাদের মুখ মানুষের মতো,
অন্তরীক্ষের যাদুকর তীব্র চোখে খুজছে অবিরত,
পরবর্তী শিকার! বসে থাকো চুপচাপ!
কেউতো জানেনা কিছু; কখন বিদায়ের কাল,
শুধু বুলেটিন চাপা কান্না আনে আজকাল,
করোটির উপর করোটি বসিয়ে প্রলম্বিত,
পরিসংখ্যানের গ্রাফ! বাড়ছে তো বাড়ছেই,
সুউচ্চ টাওয়ারের মতো আমাদের বুকের উপর,
বুলেটিনে শেষ হয় রাত, চলে আসে ভোর,
পুনুরাবৃত্ত বৃত্তের মতোন!

পটুয়া কামরুলের রমণীরা একদম চুপ;
নিঃশব্দ হয়ে আছে তাদের সুতীক্ষ অশ্রুত খিলখিল!
পশ্চিমের রাস্তার ঘাস ঘেষে ঝিনুকের মতো,
স্বপ্ন বোনে কতো জনক জননী; তারা দুঃসময়ে সারথি!
রাজহাঁস হতে গিয়ে অথৈ জলে পাগলের মতো খেলে,
ডুব দিচ্ছে মরণের কোলে!
কেউ তো জানেনা, পা কেটে যাবে কখন যে কার,
তবুও জীবন তীব্র আকাংখা নিয়ে রাজপথে,
পাগলা ঘোড়ার মতো আগুয়ান অন্তিম অভিমুখে!
প্রিয় সন্তানের মুখ ভেবে, কতো লোকে নিচ্ছে গরল,
হুট করে নিবন্ধিত হয়ে যাবে হয়তো,
পরিসংখ্যানে!
দিন শেষে থাকে শুধু উন্মত্ত বুলেটিন,
সাইরেনের মতো বাজে একটানা বুলেটিন!
আহা! জয়নুল রং নিয়ে যদি বসতেন আরো একবার,
অসম্পূর্ণ মনপুরা যে আরো লাশ চায়!

ছবি কৃতজ্ঞতাঃ ইন্টারনেট

সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২০ রাত ৯:৪১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×