somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালোর্ত্তীর্ণ

২৭ শে জুলাই, ২০২০ সকাল ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি তো কালোর্ত্তীর্ণ!
ভোরের মেঘের গম্বুজে টাঙ্গানো বিপন্ন বিস্ময়!
প্রহরের চক্র ঘুরলে বাতাসে, শিশুতোষ ফুলেল চড়কিরা-
হাসে, সেখানেও দানবেরা থাকে পাশে পাশে,
অকারণে কাঁদে সকল শিশুই মাঝে মাঝে,
দেখোনি কি তুমি?
সর্বোত্তম সুখের বাসর মানে বালুচরে বিসর্জনের আসর,
একটি জীবনে আর কতোবার বলো ঝাঁপ দিব জলে!
তুমি প্রাচীন সোপানে ভাসা লাইফবোটের মতো-
শেষ সম্বল! তুমি কালোর্ত্তীর্ণ তুফানের মগ্ন বেলাভূমি!
সংশয়ী বালুর মতো; নাছোরবান্দা প্ল্যাঙ্কটনের মতো-
ভেসে থাকি আমি!
টুপটাপ কড়া লাল আপেলরা ঝড়ে পড়ে আহুতিতে,
স্বর্গোদ্যান পাহারায় রেখেছে বিদ্রোহী বিভীষণ,
কুড়ানোর সাহসই হয়না!
এখন রাস্তায় টুকটুকে লাল আপেলের মতো প্রেমেরা,
ছড়িয়ে পড়ছে বুদবুদে লীন হওয়া অচেনা আলোয়,
ছোঁয়ার সাহসই হয়না!
খেলায় মত্ত স্ট্রয়ের থেকে উড়ে আসা রুপালী বুদবুদ,
প্রেম হয়ে মিশে যায়! আমিতো ছুঁতেই পারিনা!
হাতের তালুতে ক্ষতদাগ; মস্তিষ্কে সাদা রোমের মতো-
অবশ ছত্রাক! এইসব নিয়ে বেশ আছি!
প্রতিটি রোমকূপে সূক্ষ সুচের মতো বিঁধলে-
আকুপাঙ্কচারের ব্যর্থ প্রয়াস, টেনে আনে পুরাতন পীড়া,
চোখ বুজে ভাবি কালোর্ত্তীর্ণ তুমি!
পাওয়া না পাওয়ার অবিশ্বাস্য মল্লযুদ্ধে,
আমি তোমাকে পেয়েছি! যদিও অমীমাংসিত আছে-
লটারীর ফলাফল! তবু আজকাল পদ্যের পংক্তিতে লিখি,
সংবাদ সম্মেলনের ঘড়েল প্রশ্নোত্তরে অবলীলাক্রমে বলি,
আমি তোমাকে পেয়েছি!
তুমি তো কালোর্ত্তীর্ণ সংগ্রহ আমার!


শোন প্রেম! কানে কানে শোন! ভ্রমরের মতো শোন!
সমস্ত সুরের শেষে সেইতো এখনো কালোর্ত্তীর্ণ কালোয়াত,
আমি তার গীত বাদ্যেই মশগুল!
তৃতীয় মহাযুদ্ধের শেষে আরো যুদ্ধ হবে চতুর্থ, পঞ্চম,
দামামায় জিনিয়ার পাপড়ি গুলো মথের মতো প্যারাসুট হবে,
লাফিয়ে লাফিয়ে পড়বে উত্তপ্ত জলের উপর,
অন্ধ বৃক্ষের শাখা প্রশাখার ভিতর!
তখন সে কালোর্ত্তীর্ণ জিনিয়ার বিবাগী বরষায় ঢলে পড়া-
ক্রন্দন!
আমিও যুদ্ধে যাব!
হবো পাপড়ির প্যারাসুটে নাছোড়বান্দা প্যারাট্রুপার!
রামমোহনের দরগায় নব্য উপনিবেশবাদীরা যতোই খুঁজুক-
সংস্কার! তুমি ও তোমার প্রেম এক নিঃখুত আবিষ্কার!
রেখেছি সৌধে, মিছিলের মাঠে, বালিশের পাশে,
সুদীপ্ত কবিতার বইগুলোর প্রতিটি অক্ষরে,
প্রতিটি পাতার ভাঁজে!
এবার বরগি এলে আমিও যুদ্ধে যাব!
কঠোর প্রহরায় বরেন্দ্র, গৌড়ে আয়োজিত হবে ঘুমের বিরতি,
এখানে যে তুমি থাকো কালোর্ত্তীর্ণ প্রেম আমার!
কালীয় নাগের মতো কালো জলে নুয়ে থাকা স্থলপদ্মের সাথে,
এই লালটে মাটি জুড়ে করেছ বসতি!
আলোয় আলোয় খেলে অতলস্পর্শী চোখের জ্যোতি!
নিভে গেলে সূর্য্যের মোটর,
ধরো আরো প্রায় পাঁচশ কোটি বছর পর!
আরেক নক্ষত্রের ভুতুড়ে সৌরমন্ডলে এই উদ্ভাসিত হাসি নিয়ে-
আসবে কি? তখনো কি আধাউন্মাদ হবে চেতনার প্রকৃতি!
জানা নেই কারো এই পাগলাটে প্রশ্নের উত্তর!
তবু ফিরে এলে আমাকে ডেকে নিও আবার,
প্রতিটি সত্তারই তো কিছু এলোমেলো পাগলাটে প্রেম দরকার!
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২০ সকাল ৭:৪৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×