somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্লিওপেট্রার সরোবরে

২৮ শে জুলাই, ২০২০ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাচীন চাঁদের ছায়ায় ভেজা নীল সরোবরে লুকোচুরি,
খেলে হোরাসের চোখ!
এখনো মৎস্যজীবী লোক কারেন্টের জালে ছুড়ে দিলে,
বিদ্যুতচ্ছটা মেমফিসের জলে,
আধা খাওয়া প্রেম উঠে আসে! আধা পচা শরীরে-
কটু ঘ্রাণ! প্রতিটি অমরত্বের সাথেই তো মিশে থাকে
নশ্বর লাশ!
ক্লিওপেট্রা কী চেয়েছিলে সাইমুমে মাখা বিছানায়?
তাজা গোলাপের সাথে প্রতিরাতে সহবাসে মত্ত!
ধারালো তলোয়ার; নিয়ম করেই কাঁচি তাকে কাটে!
নিরাভরণ নারী পেয়েও তো পুরুষেরা আজন্ম অসুখী,
সুস্ফিত বক্ষ, উদ্বলিত উরু অভ্যাসে পানসে,
পুরুষের চোখে তুমি মদিরার গেলাস!
কাঁদে ইঁদুরে খাওয়া মমিদের স্নায়ু, মাংসপেশী,
ফোয়ারায় পৃথিবীর জল কাঁদে!
সুদুরে বিদায় নিচ্ছে সিজারের অশ্বেরা; দ্দুঃখ ছোপ ছোপ!
আরেকটু পর সে কি থামবে না? সে কি ফিরবে না আর?
ঠোঁটের ভাঁজে মিশে আছে তার ঠোঁট,
হাতের মাঝে দিয়ে গিয়েছে হৃদপিন্ড পুরোটাই,
শরীরের পুরোটা স্পন্দন, প্লেটে পড়ে আছে আধা খাওয়া-
আপেলের সাথে! স্বর্গের উদ্যান পালাচ্ছে কোথায়!
মিশে যাচ্ছে সিজারের ছায়া দিকের বলয়ে! আহা!-
মানুষটা চুম্বন রেখে চলে গেলো; পালালো হৃদয় ফেলে!
পুরূষ তুমি বাঁচবে কিভাবে আবার? তুমি ফিরবে না আর!
আইসিসের মন্দিরে কাঁপে পুরোহিতের আরতি,
টুক করে রাজহাঁস খেয়ে নিল মেঘ,
সাকারার গুহায় ন্যাট্রনে মমি করা ছিল সমস্ত আবেগ,
তবু তারা ফিরে এলো! গলে গলে চলে এলো ঘরে!
আসপ ভাইপারের মতো নিয়ে এলো বিষ ভরপুর,
একটি কামড়ই সন্ধান দিয়ে দিবে নিশ্চিত মৃত্যুর!
গভীর মন্ত্রের উচ্চারণে বহু শোক জমা; অনাগত প্রলয়,
মাথা চাড়া দিচ্ছে সীমানায়!
পুরুষেরা পরিযায়ী পাখি, বশ তো মানেনা নির্দিষ্ট বাসায়,
উন্মত্ত হস্তিনীর প্রেম, অগ্ন্যূৎপাতের মতো কাম,
সবকিছু একদিন ঠান্ডা রুটির সাথে,
তার প্লেটে বাসী হয়ে যায়! সে বিবিধ ভোজন প্রতাশী!
ক্লিওপেট্রা এখনো নির্ঘুম তুমি কিসের আশায়,
মরণের বহু আগে কতো প্রেম মরে যায়!
ক্রমশ যাচ্ছে দুরে সিজারের ঘোড়া, নগর তোড়ণে-
কড়াঘাতে এসেছে নতুন এন্টনি!
যুদ্ধের মতো পোড়া বালু; মমি হওয়া আত্মার বিলাপ,
ইটের খোলার ফাঁকে ফাঁকে বিদীর্ণ ফোঁসফাস,
রঙ্গিন মদিরার গেলাসে প্রতিফলিত নীল চোখে ছিল-
রোমান চুম্বন!
সরোবরে পাথরের গলে যাওয়া মানা,
পদচিহ্নে টোকা খেয়ে অমর্ত্য থেকে চন্দন গন্ধের পদ্ম,
এলো মর্ত্যলোকে; প্যাপাইরাসের বনে বিলাসী বাতাসে-
হেঁটে যাওয়া; ডোবা সূর্য্যের সাথে-
সামান্য কলতান মিশিয়ে ককটেল বানিয়ে পানোৎসব,
পুরু বর্মের ভাঁজে রাখা প্রেমের আহ্লাদ,
নাকি কামের আকাঙ্ক্ষায় মরে যাওয়া ময়ূরের চোখ!
কি ছিল আইভরি ক্যাসকেটে তোমার?
ভূমধ্যসাগরের তীরের মন্দিরে হাওয়া খেতে বসে,
আইসিস তোমাকে ভুলেই গ্যালো শেষে!
আকাশের মতো নীল তুমি আজ,
স্বেচ্ছায় বুকে নেওয়া গোখরার বিষে!
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২০ রাত ১২:৪৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

×