somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিখন্ডিত

০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কসাইয়ের ছুরির খিপ্রতায় ফালা ফালা মাংস, যকৃত-
চর্বিতে মোড়া হাড়-হাড্ডি,
আঙ্গুর ফলের মতো নড়ে! অস্পষ্ট নোনা রক্তের গন্ধে-
গা গুলানো বিকালে, আমার জ্যন্ত হৃদয়-
কেটে ফেলেছিলে; মস্তিষ্কের শাঁসে জমছে ধূসর ক্ষয়!
মগজ কড়াইয়ে কড়া তেলে ভেজেই চলেছে-
অত্যুৎসাহী কিছু রমণী!
তাজা ফুল কেটে মমি করে আহ্লাদী ড্রেসিং টেবিলে,
গোছানো বেশ! পাউডার, লিপস্টিকের কড়া গন্ধে,
জ্বলে না কি শ্বেত ফুলটার নিষ্পলক মুখ!
রমণী তুমি কি দেখোনি আজো পুরূষের পাঁজর কাঁটা-
বুক? নিহত হৃদয়ে পিপড়েরা দলে দলে,
লাল রসগোল্লার মতো ছেঁকে আছে!
প্রতিটি চুম্বন মাঝে মাঝে ফরমিক এসিডের মতো,
স্নায়ুতে স্নায়ুতে তীব্র জ্বলুনি আনে!
তবুও এখনো বেশ বেঁচে আছি!
কড়া তেলে মাংসল হৃদয় ভাজা শেষ করো তাড়াতাড়ি,
অলিন্দে নিলয়ে রক্তের বদলে জমছে মশলার ঝাঁজ!
আর কতো উত্তাপ চুলায় চড়াবে রমণী?
আজকাল চাঁদের আলোর তাপে গলে যায় পারদ,
আমিতো জানিই কম্বলের সুপ্ত পশমে,
লেগে আছে খাঁটি বারূদ! সামান্য মোমের আগুনে-
বিস্ফোরিত হবো!
নিউ ইয়ার সেলেব্রেশনের মতো ফটাফট শব্দ হবে,
অথচ কথা ছিল একদম নিঃশব্দ চুম্বন-
এবং চাঁদের আলো মিশে একাকার হবে!
কথা ছিল তুমি আমার সাথে রাত্রির কান্না কুড়াতে যাবে,
একদিন পাঁজর টুকরো হলো,
তুমি দ্রুতগামী বুলেটের মতো লক্ষ্যভ্রষ্ট হলে,
বাতাসে পোড়া গন্ধেরা পেট্রোলের কণার মতো,
ছিটকে পড়ছে জলে! ডিনারের পানীয় ভয়ংকর দাহ্য,
ছুঁইয়ো না রাঙ্গানো ঠোঁটে; হবে বিস্ফোরণ!
তোমার ঠোঁটেই ব্যস্ত আগুন!
মেকআপের তীব্র গন্ধে বুনো বেবুনের মতো,
অনেকেই করছে লম্ফঝম্প!
এদিকে বিদীর্ণ ক্ষত ঢেকে দিচ্ছে আমার আপাদমস্তক!
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১২:১৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ২

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১:২১

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য দেশ। বর্তমানে এ উপমহাদেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মার্কিন সাংবাদিক উইলিয়াম ইক্লরোজ 'দি ক্রিটি ক্যাল মাস' বইয়ে মন্তব্য করেছেন, 'এ উপমহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

×