somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাঁদো শহর

০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখনো নদীটা কাঁদে, পোড়া জল ছুঁয়ে হাঁটে পুন্ড্রের-
ভাস্কর্যে মোড়া হস্তী!
কতো বিচিত্র শ্লোগানের পরিশেষ দেখে নিয়েছে নারী,
শহরের নাগরিক পদ্মের সরোবর-
টেরাকোটার প্রেমের বিসর্জিত মূর্তিতে ভর্তি!
তবুও ভালোবাসা মরে গেলে গবাক্ষের আর্দ্র বাতাসে-
বাঁচেনা তেমন কিছুই!
মেয়ে তুমিতো তা জানোই! এই শহর এখন পদানত,
উপকণ্ঠের মৃত নদীটার মতো! তুমিতো তা জানোই!
এখনো এই শহর ভাসে; সোনালী শাড়ির পাড়ের মতো-
ঘাসে ছোঁয়া রাস্তায়, কফির ধোঁয়ার সাথে বৃষ্টির ঝলমলে-
জল লুটোপুটি খায়! ভাবছি একদিন ব্যস্ততা ছুড়ে,
ছিঁড়ে ফেলে কৃত্তিম বুদ্ধিমত্তার শাসন,
তোমার সাথেই হাঁটবো না হয়! সকাল ও রাত!
একদিন দুজনে ছুঁয়ে দিব আনমনে গভীরতম পাগলাটে-
বর্ষণে, এই শহরের চিত্রকল্পময় হাত!
তার তীব্রতম কান্নার ধারায়, নিরাসক্ত ছাতাটাকে উড়িয়ে-
ফানুসের মতো, কাঁদবো কিছুক্ষণ!
জানি নির্বাণ পাবেনা এখন আর কেঊ! অবদমনের ঘরে,
শোনা যাচ্ছে বুভুক্ষু সরীসৃপের ফোসফাস,
তবুও নদীটা কাঁদলে, শহরটা কাঁদলে আমারো কান্না পায় খুব,
একদিন ভিজবই! একদিন আকাশী জলেই দিব ডুব!

বৃদ্ধ আকাশ নেমে পায়ের পাতা দুটো ভিজিয়ে নিয়েছে,
এলোচুলে একাকিনী তুমি বিচ্ছিন্ন দ্বীপের মতো-
বিকাল বিলাসে মত্ত!
কোন ছাদে আজ সুমেরুর ছোঁয়া লাগল অজান্তে,
এখনো জলেরা কাঁদে, মাঝে মাঝে শোন নাকি কলকল?
নিহত অরণ্য ডাকে বিলুপ্ত বনসাইয়ের তীক্ষ ফাঁকে ফাঁকে,
চোরাগলিগুলোর বাঁকে বাঁকে! ওইখানে ফোঁটা ফোঁটা-
সঞ্চিত প্রেম ফুটে আছে! জানালায় ল্যাম্পপোস্টে-
পুথি-পালার রাতজাগা নায়িকার মতো-
তোমার চোখের কোণে, রহস্য আছে, অস্পষ্টতা আছে!
কাছে এসে বারবার দূরে চলে যায়,
অনেকটা কুয়াশার মতো ভিজিয়েও ভিজাও নাতো!
কদমের কলি হাতে শ্যামাঙ্গ যুবক দাঁড়িয়ে রয়েছে একা,
চারপাশে দ্রবীভূত মিথেনের সঞ্চিত আগুনের গোলা!
সে চলে গেলে ফিরবেনা,
ভালোবেসে ডেকে নিলে ঝুলন্ত বাগানে তবুও সে চলে যাবে,
এই শহর জানে, তুমিও জানো সে ফিরবেনা আর!

এই শহর-বন্দর এখনো নদীর মতো,
বিকালের আলোয় ক্লান্ত বিরহে টুপ টুপ করে গলে পড়ে-
মৃত বুড়িগঙ্গায়!
আলোর মিছিলে স্রোত আর রক্তের মাখামাখি,
প্রতিটি গলিতে সূর্য্য ডোবে! প্রতিটি বাসায় দেয় উঁকি-
বুড়িমার চাঁদ! বিচিত্র থালায় সাজিয়ে রেখেছে সব!
সবই আছে এই নগরের ডিনারে; তবুও কি যেনো নেই!
আকাশের মতো নীল প্রেম খেয়ে নেয় শঙ্খিনী সাপ,
এই শহরে পাতা আছে সুনিপুণ সজারূ ধরার ফাঁদ!
মেয়ে সেইসব চোরা জলে,
তুমিও তো ভেসে যাও মাঝে মাঝে! আবার ফোয়ারার মতো-
ভেসে উঠো!
আমিও হাভানা চুরুটের মতো পুড়ে এশট্রেতে ঢুকে যাই!
তবুও আজো আনমনে হেঁটে যেতে যেতে ইতিউতি খুঁজি,
ঘষামাজা কাগজের মাঝে, তোমার হৃদয়ের পোস্টার!
ছোট পদক্ষেপে সাথে হেঁটে যায় যক্ষাক্রান্ত রুগীর মতো-
ক্ষয়ে যাওয়া রাস্তার পিচ এবং অশ্রুত নাগরিক ধিক্কার!
জানি কাঁচের জানালায় প্রতিচ্ছবির মতো এখনো আছ তুমি,
আমি পালাতে পারিনা আজো! আমি উড়তে পারিনা আজো!
অথচ নির্বোধ মঞ্চের জোকারটা বারবার দিচ্ছে ঘোষণা,
এসো আজ যেমন খুশি তেমনটা সাজো!

সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ২

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১:২১

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য দেশ। বর্তমানে এ উপমহাদেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মার্কিন সাংবাদিক উইলিয়াম ইক্লরোজ 'দি ক্রিটি ক্যাল মাস' বইয়ে মন্তব্য করেছেন, 'এ উপমহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

×