লোভ কী আত্মহননে প্রলুব্ধ করে?
৩০ শে জুন, ২০০৭ রাত ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিষয়টা মানতে পারছিনা কোনভাবেই। একজন সৎ মানুষ কীভাবে এতটা অসৎ হয়ে যায় এ বিষয়টি কোনভাবেই আত্মস্থ করতে পারছি না।
সৎ হবার জন্যে সহায়ক বিষয়গুলোর দিকে যতবার তাকিয়েছি ততবার মনে হয়েছে এগুলোর তার কোনই অভাব নেই তাহলে লোকটি অসৎ হলো কেন? শেষে একদিন ধারনাটা একেবারে জলবৎতরলং হয়ে গেল যেদিন তিনি আত্ম হত্যা করলেন।
তার আত্মহত্যার পর নিজ হাতে লেখা একটা চিরকুট পাওয়া গিয়েছিল তার বালিশের নিচে। মৃত্যুর আগে তিনি খুব যত্ন করে লিখে গেছেন আমার এই মৃত্যুর জন্য আমার লোভ ছাড়া আর কেউ দায়ী নয়। ব্যাপারটা দাড়ালো সব আছে তবুও তিনি লোভ সম্বরন করতে পারছেন না। কেন পারছেন না? পারছেন না এজন্যই যে তিনি আরও পেতে চাইছেন। ভয়াবহ ব্যাপার হল তিনি বুঝতে পারছেন তিনি কী করছেন কিন্তু তিনি সেখান থেকে সরে আসতে পারছেন না। সম্ভবত এখান থেকেই তার বিবেকের দংশন শুরু আর বিবেকের এই ভয়াল দংশনেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
যখন তার বাড়িতে পৌছলাম, তার নিথর শরীর,উদ্ভ্রান্ত পাথর দৃষ্টি হয়তোবা পৃথিবীর প্রতি বুকে জমানো সমস্ত ঘৃণা উগড়ে দিচ্ছে। সমস্ত ঘৃণা উগরে দিচ্ছে আমাদের প্রতি- তিনি তো বাচতে চেয়েছিলেন!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন
জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়নআমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুন
ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।
ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।
নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে...
...বাকিটুকু পড়ুনইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন