সমাজকে সুশৃংখল করা ছাড়াও ধর্ম কী আর কিছু করে? আমি ধর্ম কর্ম বেশী না করলেও একটি বিষয়ে সুনিশ্চিত যে, প্রতিটি ধর্মেই যতগুলো ধর্মাচার রয়েছে সেগুলো দিয়ে মানুষকে একটি বিষয় শিক্ষা দেয়ার চেষ্টা করা হয় যে, তোমার যাবতীয় মনোনিবেশ কিছুটা সময়ের জন্যে হলেও তোমার সৃষ্টিকর্তার দিকে নিবদ্ধ কর।
আমার জানামতে ইচ্ছাশক্তিকে কাজে লাগানোর, সমগ্র ইচ্ছা শক্তিকে একদিকে ধাবিত করার এই যে মহান শিক্ষা যা একমাত্র ধর্মই শিক্ষা দেয়। অন্য কোন শিক্ষা ইচ্ছা শক্তিকে কাজে লাগানোর এই যে গুরুত্বপূর্ন শিক্ষা তা দেয় না।
ইচ্ছা শক্তি কাজে লাগাতে পারলে একজন মানুষ মহামানব হতে পারে এটি জানার জন্যে বোধহয় বই পুস্তক না পড়লেও চলে। ধর্মীয় দৃষ্টিকোন থেকে যাদেরকে আমরা মুনি ঋষি বা অন্য কোন নামে সম্বোধন করি তারা দিনের পর দিন গাছ তলায় বসে আর কিছুই করেন না শুধুমাত্র ইচ্ছাশক্তিকে কাজে লাগানো ছাড়া।
সবচে বড় কথা হল ধর্ম মানুষকে ইচ্ছা শক্তি প্রবল করার এই প্রশিক্ষণটুকুই দেয়ার চষ্টা করে। আর যাদের প্রবল ইচ্ছা শক্তি তারা তো কোন অন্যায় করতে পারে না, তাদের দ্বারা মানবতা ক্ষতিগ্রস্থ হবার এতটুকুও সম্ভাবনা নেই।
তাহলে ধর্ম চর্চাকারী, জাগ্রত ইচ্ছাশক্তির এইসব মানুষ দ্বারাই পৃথিবীটা ক্রমে ক্রমে খন্ড বিখন্ড হয়ে যাচ্ছে কেন? জাগ্রত ইচ্ছাশক্তির মানুষেরা তো মানবজাতির অকল্যাণকর কিছু করতে পারে না। তবে কী আমি আমার নিজ হাতে আমার সোনার সংসার ভেংগে টুকরো টুকরো করছি শুধুই আমার জন্য?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


