আমার জন্মদিনে
একটা চেঞ্জ-পার্স উপহার পেলাম আমি।
টাকা নেই
আর বিবর্ণ পয়সার প্রতিও নেই কোন টান আমার।
অদ্ভুত সেই ছোট পাহাড়টার দিকেই ছুটে গেলাম আমি
ফুলগুলোকে দেখতে যারা ভালবাসে সৌন্দর্য।
আমি বললাম: এখন আমার একটা ভাঁড়ার আছে
যাতে এই সব ফুলের বীজ জমিয়ে রাখতে পারি আমি।
পার্সটা সত্যিই আটোসাটো হয়ে উঠলো বীজে
কালো-ঝিলিক ছড়াচ্ছে কিছু বীজ
ছোট বিশ্রী চোখের মতোন।
তারপর আমি বললাম: ভয় পেয়ো না
আমি তোমাদেরকে বসন্তের বাড়িতে অবশ্যই নিয়ে যাবো।
সেখানে তোমরা উপহার পাবে
মটর-সবুজ জামা
আর রঙিন-কানা-অলা তুলোর টুপি।
আমার একটা ক্ষুদে চেঞ্জ-পার্স আছে।
টাকাতো চাই-ই না
অঙ্কুরিত হবে না এমন রঙজ্বলা পয়সাও চাই না আমি।
আমি শুধু একে ক্ষুদে ক্ষুদে বীজে ভরে তুলতে চাই
আর জানতে চাই তাদের জন্মদিনগুলো।
ডিসেম্বর ১৯৮১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





