somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজার কাব্বানি: দুনোমনো লোকজন

১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লজ্জার শেষ দেয়াল পড়লো ধসে
আর খুশি হলাম আমরা...
আর নাচলাম
আর কাপুরুষদের শান্তির গানে ধন্য হলাম আমরা...
কিছুই আর আমাদের সন্ত্রস্ত করবে না।
কিছুই আর লজ্জার কারণ হবে না ।
কারণ অহংকারের শিরাগুলো আমাদের মাঝে শুকিয়ে কাঠ হয়ে গেছে।

ধসে পড়ুক...
পঞ্চাশতম বারের মতো-- আমাদের সতীত্ব...
কোন কাঁপকাঁপি... কিংবা কান্নাকাটি ছাড়াই...
কিংবা রক্তের দৃশ্যে আতঙ্ক ছাড়াই...
দুনোমনোভরা কালের ভেতর প্রবেশ করেছি আমরা...
আর সার বেঁধে দাঁড়িয়েছি, গিলোটিনের সামনে ভেড়ার পালের মতো
আমরা ছুটে গেলাম... আর চেঁচিয়ে উঠলাম...
আর নেমে পড়লাম খুনীর বুটে চুমো খাওয়ার প্রতিযোগিতায়...

পঞ্চাশটা বছর তারা আমাদের শিশুদের ক্ষুধার্ত রেখেছে
আর উপবাসের শেষে, আমাদের দিকে ছুঁড়ে দিলো...
এট্টুক একটা রসুন..

গ্রানাডার পতন হলো
--পঞ্চাশতম বারের মতো--
আরবদের হাত থেকে।
আরবদের হাত থেকে ইতিহাসের পতন হলো।
তেজের স্তম্ভগুলোর পতন হলো... কৌমের শাখাউপাশাগুলোরও...
পতন হলো যতো বীরত্বভরা গানের...
পতন হলো সেভিলের...
পতন হলো আন্তিয়খের...
পতন হলো আম্মোরিয়ার...
আর পতন হলো হিট্টনের, একবারেই লড়াইবিহীন।
মেরীর পতন হলো দ্রোহীদের হাতে
আর কেউ রইলো না সেখানে স্বর্গীয় প্রতীকটিকে বাঁচানোর
আর কোন পৌরুষও রইলো না...
আমাদের শেষ প্রিয়জনের পতন হলো
রোমানদের হাতে, তারপর আর কীসের রক্ষায় লড়ছি আমরা?
একজন রক্ষিতাও নেই আমাদের প্রাসাদে...
কে বানাবে কফি... আর কে দেবে কাম...
তাহলে কীসের রক্ষায় লড়ছি আমরা?

কিছুই অবশিষ্ট নেই আর হাতে...
একটা আন্দুলাসই কেবল হাতে আছে.
তারা চুরি করলো দরজা
আর বেড়াগুলো,
আর স্ত্রীদের, আর শিশুদের,
জলপাই, আর তেল,
আর খোয়াপাথর যতো রাস্তার।
তারা যিশুকে চুরি করেছে, মেরীর শিশুকে,
যখন কিনা সে মায়ের দুধই ছাড়েনি।
তারা আমাদের কাছ থেকে লেবুর স্মৃতিও চুরি করেছে..
আর খোবানি.. আর পুদিনার পাতা,
আর মসজিদের বাতিগুলো..

তারা আমাদের হাতে সার্ডিন মাছের একটা ক্যান ধরিয়ে দিয়েছে
নাম (গাজা)...
একটা শুকনো হাড়, নাম (জেরিকো)
একটা সরাইখানা, নাম প্যালেস্টাইন,
যার ছাদ নেই, আর খিলানও নেই...
তারা হাড্ডিবিহীন একটা শরীর ফেলে গেছে
আর আঙুলবিহীন একটা হাত...

এমনকিছু ধ্বংসাবশেষও অবশিষ্ট নেই যার জন্য কান্নাকাটি করবো
একটা জাতি কীভাবে কাঁদে..
যাদের অশ্রুটুকুও ছিনিয়ে নেয়া হয়েছে??
অসলোতে এই গোপন তোষামুদির পর,
বেরিয়ে এলাম আমরা ফাঁপা হয়ে...
তারা আমাদেরকে গমের দানার চেয়েও ক্ষুদ্র একবিন্দু জন্মভূমি মঞ্জুর করেছে...
একটা জন্মভূমি, আমরা পানিছাড়াই যাকে গিলে ফেলতে পারি
এসপিরিনের একটা বড়ির মতো!!...
পঞ্চাশ বছর পর...
আমরা এখন বসে আছি, একটা ধ্বংসপ্রাপ্ত দেশের ওপর।
হাজার হাজার কুত্তার মতোই... কোনো আশ্রয় নেই আমাদের!!...

পঞ্চাশটা বছর পর...
বসবাসের জন্য একটা জন্মভূমি পেলাম না আমরা
মরিচিকাটুকু ছাড়া।

এ কোনো স্বীকৃতি নয়...
যে স্বীকৃতি, ড্যাগারের মতো, আমাদের ভেতরে ঢুকে পড়ে...
এতো ধর্ষণমাত্র!!...

এই দুনোমনো কোন কাজে আসে?
কোন কাজে আসে এই দুনোমনো?
যখন কিনা জনগণের সচেতনতা বড়ো জীবন্ত
বোমার ফিউজের মতোই...
অসলোর সমস্ত সাক্ষর মিলিয়েও
একদানা সরিষার সমান হবে না!!...

সবুজ শান্তির কী-স্বপ্নই না দেখতাম আমরা।
আর একটা সাদা শুকপক্ষ চাঁদের।
আর এক নীল সাগরের।
আর ছড়ানো পালের...
আর আচমকা দেখতে পেলাম আমাদের
একটা গোবর গাদায়!!...

কারা জিগ্যেস করবে তাদের
কাপুরুষদের শান্তি সম্পর্কে??

তেজি আর সামর্থবানদের শান্তির কথা নয়।
কারা জিগ্যেস করবে তাদের??
কিস্তিতে বেঁচে দেওয়া শান্তির কথা,
কিস্তিতে ভাড়া খাটানোর কথা...
আর লেনদেন...
আর ব্যাবসায়ী... আর শোষণকারী সম্পর্কে?
কারা জিগ্যেস করবে তাদের?
মৃতদের শান্তি সম্পর্কে...
তারা স্তব্ধ করে দিয়েছে পথঘাট...
আর সমস্ত প্রশ্নকে খুন করেছে...
আর সমস্ত প্রশ্নকারীকে...

আর আমরা প্রেমহীন বিয়েতে বাধ্য হলাম...
সেই মহিলাকে যে একদিন আমাদের শিশুদের খেয়ে ফেলেছিলো...
আর আমাদের কলজে চিবিয়েছিলো...
তাকেই নিয়ে গেলাম আমরা হানিমুনে।
আর পান করলাম আমরা... আর নাচলাম...
আর স্মরণ করলাম সমস্তকিছু যা প্রেমের কবিতাতেই ধরে রাখি আমরা।
তারপর আমরা দুর্ভাগ্যের ফেরে জন্মদিলাম পঙ্গু শিশুদের
ব্যাঙের শরীর পেলো তারা ...
আর আমরা দুঃখের ফুটপাতে নিক্ষিপ্ত হলাম
আলিঙ্গনের কোন দেশ ছাড়াই...
কিংবা কোন শিশু!!
কোন আরবই ছিলো না ওই বিয়েতে নাচার জন্য
কিংবা কোন আরবীয় খাবার।
কিংবা কোন আরবী গান
কিংবা কোন আরবীয় লজ্জা
দেশের সন্তানেরা বিয়ের প্রদর্শনী থেকে ছিলো দূরে

অর্ধেক যৌতুক ছিলো ডলারেই...
ডলারেই ছিলো হীরের আংটিটা...
আদালতের কেরানির ফি-টাও ছিলো ডলারেই
আর বিয়ের কেকটাতো ছিলো আমেরিকারই পাঠানো উপহার...
আর বিয়ের গদি, আর ফুল, আর প্রদীপ
আর মেরিনে’র বাজনা
সব সবই ছিলো আমেরিকায় তৈরি।

শেষ হলো বিয়ে... আনন্দের মাঝে ছিলো না প্যালেস্টাইন ।
কিন্তু নিজের ছবিটি দেখতে পেলো সে সমস্ত চ্যানেলেই...
আর দেখতে পেলো তার চোখের জল সাগরের ঢেউগুলো সেলাই করছে...
শিকাগোর দিকে... আর জার্সি... আর মায়ামির দিকে
জবাই করা পাখির মতোই চেঁচাচ্ছিলো সে তখন
এই বিয়ে আমার বিয়ে নয়
এই জামা আমার জামা নয়...
এই লজ্জা আমার লজ্জা নয়...
আমেরিকা... কখ্খনোই না
আমেরিকা... কখ্খনোই না
আমেরিকা... কখ্খনোই না


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×