somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজার কাব্বানি: ক্রুদ্ধতা

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ও গাজার মানুষ জন...
তোমার যা আছে তার একটুখানি
আমাদের শেখাও...
আমরাতো ভুলে গেছি...
শেখাও...
মানুষ হওয়া
আমাদের মানুষ আছে...
কাপুরুষ হয়ে গেছে তারা...
শেখাও...
পাথর কীভাবে
শিশুদের হাতে
হীরের রূপ পায়...
কীভাবে হয়ে ওঠে
শিশুর সাইকেল, একটা খনি
আর একটা রেশমি ফিতে...
একটা আক্রমণ...
কীভাবে দুধের বোতালের বোঁটা...
যদি আটক রাখা না হয়
পরিণত হয় চাকুতে...
ও গাজার মানুষজন
পাত্তা দিও না...
আমাদের প্রচারণায়...
আর কান দিও না আমাদের কথায়...
হরতাল ডাকো...
হরতাল...
তোমাদের সমস্ত ক্ষমতা নিয়ে
আর দৃঢ় হাতে লাগাম ধরো সবকিছুর
আর আমাদের জিগ্যেস করো না...
আমরাতো হিসেবনিকেশের মানুষ...
আর যোগের ...
আর বিয়োগের...
তোমাদের যুদ্ধ চালিয়ে যাও
আর থাকো আমাদের থেকে দূরে...
আমরাতো ছিটকে পড়া
আমাদের দায়িত্ব থেকে
তোমাদের দড়িদড়া আনো
আর আমাদের ফাঁসে লটকাও...
আমরা মরণশীল
যারা কোন মঠের অধিকারী নই
আর এতিমরা...
যাদের কোন মনিব নেই
আমরা এরইমধ্যে আমাদের ঘরে আবদ্ধ...
আর আমরা তোমাদের বলি
ড্রাগনের সাথে লড়তে...
আমরা বিনাশ হয়ে গেছি তোমাদের আগেই
হাজার শতাব্দি আগে...
আর তোমরা বেড়ে ওঠেছো
এই একমাসের মধ্যেই-- শতাব্দির...
ও গাজার লোকজন...
ফিরে এসো না...
আমাদের লেখাপত্তরের ভেতর...
আর পড়ো না আমাদের...
আমরা তো তোমাদের বাপ...
আমাদের মনে রেখো না...
আমরাতো তোমাদের আদর্শ...
আমাদের আর পূঁজো করো না...
আমরাতো ব্যস্ত হয়ে গেছি
রাজনৈতিক মিথ্যাচারে...
আর নির্যাতনে...
আর আমরা কবর খুঁড়েছি...
আর বানিয়েছি জেলখানা...
আমাদের মুক্ত করো...
আমাদের ভেতরের ভয় থেকে...
আর বাতিল করে দাও
আমাদের মাথার ভেতর থেকে...
শেখাও...
মাটির সাথে যুক্ত হওয়ার শিল্পকলা
আর পরিত্যাগ করো না আমদেরে...
মেসায়াহ দুঃখ পাবে
ও আমাদের শিশুরা
সালাম...
আল্লাহ হয়তো তোমাদের দিনগুলোকে সফল করবে
জুই...
ধসে-যাওয়া পৃথিবীর ফাটল থেকে
তুমি আবির্ভূত হবে সামনে
আর আমাদের ক্ষতের মাঝে বপন করবে
কস্তুরি-গোলাপ...
এ হলো নোটবইয়ের বিপ্লব...
আর কালির...
ঠোঁটের মাঝে হয়ে ওঠো
সুর...
আমাদের ভিজাও
বীরত্বের আর গর্বের বৃষ্টি ধারায়
আর আমাদের কদর্য থেকে আমাদের ধুয়ে নাও
ধুয়েমুছে নাও...
ভয় করো না মুসাকে,
না মুসার বাণীকে...
আর প্রস্তুত করো নিজেকে
জলাপাই ফলাতে
এই ক্ষীপ্র ইহুদির যুগে
এ ভেলকি মাত্র...
তা ধসে পড়বেই...
অবশ্যৗই সুনিশ্চিত ভাবইে আমরা মনে করি...
ও গাজার পাগল...
তারা যদি আমাদের মুক্তি দিতো
নেহায়েত রাজনৈতিক-যুক্তির এই যুগ
গত হয়েছে বহু আগেই...
আমাদের অবশ্যই পাগলামো শেখাও...



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×