somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধরিত্রী দিবস

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিভাবে বিশ্বকে আরেকটু বাসযোগ্য করা যায়, ভবিষ্যত প্রজন্মের জন্যে আরেকটু বাসযোগ্য রাখা যায়। সেই উদ্দেশ্যেই প্রতি বছর এ দিনে (২২ এপ্রিল) পৃথিবী/ ধরিত্রী দিবস পালন করা হয়। এটি একটি পরিবেশ-সচেতনতামূলক দিবস যা বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে সুস্থ পরিবেশ টিকিয়ে রাখার গুরুত্ব ও উপায় তুলে ধরে।

১৯৭০ সালে আমেরিকার যুব সমাজ হিপ্পি আন্দোলন আর বিটলস শিল্পী জিমি হেন্ড্রিক্সের মৃত্যুতে পাগলপ্রায় । অন্যদিকে চলছে ভিয়েতনাম যুদ্ধ । আগুনে ঘি ঢালার মতো পরিবেশ । ছাত্র-যুবসমাজ উত্তাল হল মিছিলে।

পরিবেশ, উন্নয়ন, সুস্থ জীবন - এগুলো পত্রিকার কলামেই শোভা পেতো। সাধারণ মানুষের চিন্তা-চেতনা এসব থেকে তখন অনেক দূরে।

সেই সময় এসব ডামাডোলের ভীড়ে দুটি ঘটনা ঘটে গেল। ১৯৬২ সালে প্রকাশিত হল রেচেল কার্সন রচিত তৎকালীন নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার 'সাইলেন্ট স্প্রিং' যা পরবর্তী বছরগুলোতে ২৪ টি দেশব্যাপী প্রায় ৫০,০০০০ কপি বিক্রি হয়। বইটির মূল বিষয়ই ছিল পরিবেশ দূষণ এবং এর ভয়াবহ পরিণতি।

দ্বিতীয়টি ঘটল তার কয়েক বছর পর। সেটি ছিল ১৯৬৯ সালের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় তেল ছড়িয়ে পড়া। এই মর্মান্তিক ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল মারাত্মক। শুধু উপকূলবর্তী ওই এলাকায় পাখীই মারা যায় প্রায় ৩৬৮৬ টি। বাকী অগুণতি প্রাণী আর উদ্ভিদের কথা তো বলাই বাহুল্য।

এ দু'টি ঘটনার প্রেক্ষিতে আমেরিকার উইস্কন্সিনের গভর্ণর গেলর্ড নেলসনের মাথায় আর্থ ডে'র ধারণা আসে। যুব সমাজ ও সাধারণ মানুষের সামনে 'টেকসই পরিবেশ রক্ষা'র মতো একটি অর্থপূর্ণ, দীর্ঘস্থায়ী লক্ষ্য দেয়াই ছিল এই দিবস পালনের মূল উদ্দেশ্য।

তিনি ধারণা কাজে লাগাতে রক্ষণশীল রিপাবলিকান কংগ্রেসম্যান পিটার ম্যাকক্লাক্সিকে উদ্বুদ্ধ করেন। তাকে সহকারী করে মিডিয়ার সামনে বিস্তারিতভাবে বিষয়টি নিয়ে আসেন। পর্যায়ক্রমিকভাবে সচেতনতামূলক কার্যক্রম চালান পুরো দেশে।

ফলে ২২ এপ্রিল, ১৯৭০ সালে ২০ মিলিয়ন আমেরিকান রাস্তায়, পার্কে, উপকূলে, এমনকি শপিং মলে স্বতঃস্ফূর্ত সমাবেশ করে। হাজারো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী সুস্থ পরিবেশের দাবীতে বাকী সবার সাথে একাত্ম হয়। জনতার এই স্বতঃস্ফূর্ততা রাজনৈতিক বিভেদ ভুলে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের একসারিতে নিয়ে আসে। শ্রেণীবিভেদ ভুলে একসাথে হয় ধনকুবের, শ্রমিক, মজুর এবং বিভিন্ন স্তরের পেশাজীবী সাধারণ মানুষ। সবার লক্ষ্য ছিল অভিন্ন- নিজেদের এবং ভবিষ্যত প্রজন্মের জন্যে সুস্থ পরিবেশ চাই।

আর্থ ডে নেটওয়ার্ক বিশ্বের ১৯২ দেশের ২২০০০ সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে পরিবেশ বিষয়ক নানারকম সচেতনতামূলক কাজ করে থাকে। এ বছরও বিভিন্নভাবে, বিভিন্ন দেশে এ দিনটি পালিত হচ্ছে।

তথ্যসূত্রঃ http://www.earthday.org
ছবিঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×