ধর্ষকের জবানবন্দী
১৭ ই মে, ২০১৭ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবেলায় আজ টের পেয়েছি
বেলায় হারানো সময়ের দাম।
সময় গড়িয়েছে, প্রণয় গড়েছে;
কমেনি অবুঝ মনের কাম।
ভেলায় চড়েছি, হেলায় চড়েছি,
চড়েছি অনেক দামি গাড়ি।
বাড়ি পেয়েছি, গাড়ি পেয়েছি,
পাইনি প্রথম প্রেমের নারী।
জোর জোরেছি, সোর করেছি,
করেছি অনেক মন্দ গাল।
মেলবি কিনা, খুলবি কিনা-
আপসে বলবো কত কাল?
অস্ত্র ধরে বস্ত্র খুলেছি
নেইতো কিছু বাকি আজ।
কত ডেকেছি, কত বলেছি
তবু কেন কমেনি লাজ?
কাঁদবি কত - কাটবি কত,
ফেলবি কত জল?
রাত হয়েছে, রাগ বেড়েছে;
এবার সখী চল ।
কেক কেটেছি, ফিতা কেটেছি
কেটেছি আরও ঠোঁট।
পান করেছি, ফান করেছি;
করবো এবার ঐক্যজোট।
তোরা নতুন আজ এসেছিস
খেলোয়াড় আমি পুরান।
মামা আছেন ওপরেতে
পাপা করেন সোনাচালান।
-দোষ দিয়েছে এমন আমায়,
সব বলেছে মিছে।
সব হয়েছে আপোসেতে
বল ছিলোনা পিছে।
এমন আমি রোজ করে যাই
কী হয়েছে তাতে?
মডেল-নায়িকা যায়নি বাদ,
ভাত তুলে দেই পাতে।
নালিশ করে পার পাবিনা
চেপে যা মুখে হাত।
সঙ্গী আমার সাকিফ সোনা,
নামটি আমার শাফাত।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে...
...বাকিটুকু পড়ুন
পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলোকিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন