somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাবলিগঃ শক্তি ও সম্ভাবনা

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাবলিগ জামাত দিন দিন মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। সাধারণ মানুষজন অত্যন্ত আন্তরিকতা দিয়ে তাবলিগের কাজকর্মকে মূল্যায়ন করেন। আর তাই যতই দিন যাচ্ছে, জনমানুষের সম্পৃক্তি বাড়ছেই। এটা অন্য কারো গুণে নয়। তাবলিগের অভ্যন্তরেই এমন কিছু উপাদান রয়েছে, যা ক্রমপ্রসারণায় ভূমিকা রাখছে। আবার এটা নিশ্চিতভাবে বলা যায় যে, যতদিন এই ইতিবাচক গুণগুলো থাকবে, ততদিন এর প্রসারকে কোনোভাবে রোধ করা যাবে না।

তাবলিগ মানুষকে পার্থিব জীবনের মোহ ত্যাগ করে পরকালের কথাই বলে। অত্যন্ত স্বল্প সংখ্যক হলেও এটা মেনে চলার চেষ্টা করেন। কিন্তু একটা কথা না বললেই নয়, আর তা হল, তাবলিগের সকল কাজকর্ম শুধু পরকালীন উদ্দেশ্যে নিবেদিত ইবাদতেই সীমিত থাকে। ধর্মের একটা মূল লক্ষ্য যে পরকালীন মুক্তি, তা অস্বীকারের উপায় নেই। কিন্তু একই সঙ্গে এতে যদি ইহকালীন মুক্তির নির্দেশনাও বিদ্যমান থাকে, তাহলে সমস্যা কোথায়? তাবলিগিদেরই সেই যুক্তির মতো, ‘জানালা দিয়ে বাতাসও আসল, একই সঙ্গে আজানের ধ্বনিও শোনা গেল!’

ইমানের যে দাবি আছে, তা যে কোনো মুসিলম পূর্ণ করবেন, পালন করবেন, সে আর বিচিত্র কি? কিন্তু বাংলাদেশসহ সমগ্র মুসলিমবিশ্বই নানা সমস্যার শিকার। তাবলিগ এ-সব সমস্যাকে দূর করে দেবে, সে আশা বা প্রস্তাব করছি না। তাবলিগের পক্ষে সেটা সম্ভবও নয়। কিন্তু তাবলিগের পক্ষে যা সম্ভব, তা হল মানুষকে ধর্মীয় জ্ঞানসহ জাগতিক জ্ঞানের ব্যাপারে সচেতন করে তোলা। অর্থাৎ অন্য কিছু নয়, যারা সরাসরি তাবলিগের সঙ্গে জড়িত বা ইস্তেমায় এসে দোয়ার জন্য জড়ো হয়, সে-সব মানুষজনকে প্রাথমিকভাবে শিক্ষার ব্যাপারে উদ্বুদ্ধ করা যেতে পারে। পৃথিবীতে মানুষের যত সমস্যা আছে, এর কারণ সম্পর্কে ধর্মীয় ব্যাখ্যাকে অস্বীকার না করেও বলা যায়, অশিক্ষা হল এর মাঝে প্রধান।

মহানবী সা. মদিনায় হিজরত করার পর প্রথম যে বৃহৎ যুদ্ধ সংঘটিত হয়, সে বদর-যুদ্ধের বন্দিদেরকে মুক্তিপণ হিসাবে মুসলিমদের প্রতি অক্ষরজ্ঞান প্রদান করার শর্তারোপ করা হয়। সেই চৌদ্দশ বছরেরও পূর্বে একজন ‘মানুষ’ কীভাবে শিক্ষার মূল্যায়ন করেছেন, আজও বিষ্ময় জাগায় এবং অনাদি কাল তা জাগাবে! কিন্তু আমরা যারা তাঁর আদর্শ প্রচার করছি, তাঁর দীনের দাওয়াত দিচ্ছি, আমাদের কাজে-কর্মে তাঁর সেই দূরদর্শিতার প্রভাব কই? না, আমাদের কোনো যুদ্ধবন্দি নেই। এখানে কাউকে যুদ্ধবন্দি হিসাবে কল্পনা করারও দরকার নেই। কিন্তু যুদ্ধপূর্ণ অবস্থায়ও মানব-উন্নয়নের যে শিক্ষা তিনি রেখে গেছেন, তার প্রতি দৃষ্টি আকর্ষণ করাই আমার উদ্দেশ্য। ভুলে গেলে চলবে না, মুসলিমবিশ্বে এবং একমাত্র মুসলিম সমাজেই আনুপাতিক হারে নিরক্ষতার সংখ্যা বেশি। তাই রাসুলের কর্মানুসারেই গণশিক্ষা-কার্যক্রমে অংশগ্রহণের জন্য সাধারণ মানুষকে উপদেশ দেওয়া যেতে পারে।


প্রতিটি সরকারই গণশিক্ষার ক্ষেত্রে ব্যাপকহারে অর্থ ব্যয় করে যাচ্ছে। এর কাক্সিক্ষত ফল লাভ হচ্ছে না। অন্য সব উন্নয়নের গতি সন্তোষজনক হলেও শিক্ষাক্ষেত্রে জাতীয় গতি অত্যন্ত শ্লথ। তাই সরকারেরও উচিত, তা যে সরকারই হোন; অন্য কিছুতে নয়, শুধুমাত্র শিক্ষা-সচেতনতার ক্ষেত্রে তাবলিগিদের কাজে লাগানো। এখানে তাবলিগের দাওয়াতি কার্যক্রম বাধাগ্রস্ত হবার কথা নয়, আর তাছাড়া এখানে তাদের কোনো আপত্তি থাকারও কথা নয়। তবে তা তাদের ওপর চাপিয়ে দিয়ে নয়, বরং তাদের সন্তোষ অর্জন করে।

যারা তাবলিগের সমর্থক, তাবলিগের সঙ্গে নানাভাবে জড়িত, তাদের উচিত তাবলিগকে সমাজের ইতিবাচক কাজের উন্নয়নে একে দিক নির্দেশনা দেওয়া। সেভাবেই এর কর্মচালনার ক্ষেত্রে তাবলিগের কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া। তবে তাবলিগের যে রাজনীনিরপেক্ষ চরিত্র আছে, তাকে কোনোভবেই ক্ষুণœ করা চলবে না।

যারা তাবলিগের সমালোচক, তারাও তাবলিগকে সামাজিক কাজে ব্যবহারের ক্ষেত্রে উদ্যোগী হতে পারেন। যদি তাবলিগের মাধ্যমে সাধারণ জনতার জাগরণ ঘটে, তখনই তো সত্য অনুধাবনের পথ উন্মোচিত হবে, সঠিক পথের মূল্যায়নের দক্ষতা অর্জন করতে পারবে। তাই তাদের নিজ উদ্দেশ্য অর্জনের জন্যও এই তাবলিগের কাছে এসে একে সাহায্য করতে পারেন। দূরে থেকে সমালোচনা করা সহজ, কিন্তু কোনো শক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করা অত্যন্ত কঠিন।

তাবলিগের প্রসরতায় আমাদের কোনো আপত্তি নেই, থাকার কথাও নেই। যেহেতু এটা মানুষকে ধর্মের দিকে অহ্বান করে, সে হিসাবে এর পথ কখনো রুদ্ধ হবে না। কারণ, ধর্মের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। এ চিরন্তন আকর্ষণ ও চাহিদা পূরণে যারা শ্রম নিয়োগ করবেন এবং নজিরহীনভাবে পার্থিব কোনো বিনিময়-প্রত্যাশী না হয়ে, তাদের সাহায্য করাই বাঞ্ছনীয়। কিন্তু একই সঙ্গে এর মাধ্যমে যদি সাধারণ মানুষের পার্থিব উপকার হয়, উপকারের পথ খুলে যায়, তাহলে তো তা সোনায় সোহাগার মতো অবস্থা। আর তখন হাত গুটিয়ে বসে থাকা বোধহয় খুব বুদ্ধিমানের কাজ নয়।
আল্লাহ আমাদের মঙ্গল করুন। আমিন।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×