somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মপুত্র যুধিষ্ঠির বনাম নিজামী-মুজাহিদগং

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাভারতের ক্ষুরুক্ষেত্রে যুদ্ধশেষে রাজ্যের প্রতি যুধিষ্ঠিরের আর মোহ রইল না। তিনি অন্য একজনকে ক্ষমতায় বসিয়ে মহা প্রস্তানের প্রস্তুতি নেন। পথিমধ্যে পাপের দায়ে চার ভাইয়ের প্রয়াণ ঘটে। তিনি স্বর্গে প্রবেশ করে অন্য ভাইদের দেখার অভিপ্রায় প্রকাশ করলে তার নরকদর্শন ঘটে! অর্থাৎ সকল ভাইদের তো নরকপ্রাপ্তি ঘটেছিল, তাদেরকে দেখানোর জন্য তাকে নরকে নিয়ে যাওয়া হয়। নরকের বিভৎসতা দেখে ধর্মপুত্র যুধিষ্ঠির অস্থির হয়ে পড়েন। তিনি ভেবে পান না যে, তার মতো এমন সত্যব্রতর কেন এমন হল? দেবতার পক্ষ থেকে এর উত্তর বলা হয় যে, ক্ষুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ ও ভীমের ফুসলানিতে দ্রোণকে নিরস্ত করার জন্য তিনি একটি বাক্য উচ্চারণ করেছিলেন মাত্র। বাক্যটি হল ‘অশ্বত্থামা হতঃ, ইতি গজঃ’। বাক্যটি একদিকে সত্য। কিন্তু এখানের উদ্দিষ্ট শ্রোতা দ্রোণ তা ভুল বুঝেছিলেন, প্রতারিত হয়েছিলেন। যুধিষ্ঠিরের মতো ধর্মপুত্র এমন বাক্য বলবেন কেন, যার কারণে একজন মানুষ প্রতারিত হতে পারে? শুধু এর দায়েই তার নরকদর্শন ঘটে!

এ কাহিনির অবতারণার উদ্দেশ্য এ নয় যে, নিজামী-মুজাহিদরা ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো। কিন্তু এখানে ছোট্ট একটি সূত্র আছে, সে সূত্র অনুসারেই তা বর্ণিত এবং সে-ভাবেই একটি ফলাফল দাঁড় করানোর চেষ্টা। আর তা হল, একাত্তরের একটি গণযুদ্ধে কী ভূমিকা ছিল জামায়াতে ইসলামীর? কী ভূমিকা ছিল নিজামী-মুজাহিদ গংদের? তার অনুসারী ভক্তরা বলেন, ‘তারা ধুয়া তুলসি পাতা!’ ভক্তর চোখে সব সময় ভক্তির যে রঙিন চশমা থাকে, তা দিয়ে সত্য উদ্ভাসিত হয় না। তাই তারা এমন কথা বলতে পারেন। কিন্তু সত্যি কি তাই? সব বাদ দিলাম এবং জামায়াতি দাবি মেনেই নিলাম যে, তারা একাত্তরে কোরো দোষ করেন নি! কিন্তু তাহলে তারা কী করেছেন? জীবনালোচনায়, স্মৃতিকথায় তারা এ নিয়ে কী বলেছেন? এ ব্যাপারে তাদের প্রশ্ন করলে তারা এতটা অসহিষ্ণু হয়ে পড়েন কেন? তাদের দ্বারা এমন কোনো কাজ কি হয় নি, যা আমাদের একাত্তরকে বাধাগ্রস্ত করেছে, রক্তাক্ত করেছে?

জামায়াতের সাবেক নেতা, মাওলানা মওদুদির এক সময়ের ঘনিষ্টজন, অনেক গ্রন্থের অনুবাদক এবং স্বতন্ত্র লেখক মরহুম মাওলানা আব্দুর রহিম সাহেব জামায়াতকে পরামর্শ দিয়েছিলেন যে, ‘একাত্তর বিষয়ে একটি দফারফা করা দরকার। তা না করে এদেশের রাজনীতি করতে গেলে এর গোড়ায়-সংঘটিত জামায়াতের অপরাধ সব-সময় ছায়ার মতো লেগে থাকবে।’ সাবেক ছাত্রসংঘের সাবেক নেতা আহমদ আবদুল কাদিরও তো বলেছিলেন, ‘এ বিষয়ে স্বচ্ছ না হলে জামায়াতের জন্য রাজনীতি কঠিন হয়ে দাঁড়াবে।’ অর্থাৎ যারাই মেধাবী ও স্বতন্ত্র মানসিকতার অধিকারী, তারা যে স্বাধীন-মুক্ত, যুক্তিযুক্ত পরামর্শ দিয়েছেন, তাদের সে পরামর্শগুলো কী নির্দেশ করে? জামায়াতের অবস্থান কি তখন ধোয়া তুলসি পাতার মতো ছিল? কিন্তু জামায়াত হল একটি ক্রিটিসিজম-প্র“ফ দল, ক্যাডারের বেষ্টনে এখানে নেতাদেরর সুরক্ষা নিশ্চিত। কিন্তু ইতিহাস তো কোনো সুরক্ষা মানে না, অপরাধের দায় তো প্র“ফফুলনেস মানে না। তাই আজকে এমন একটা ‘ফ্যাসাদে’ পড়তে হল, প্রায়শ্চিত্তের কাঠগড়ায় দাঁড়াতে হল। অনেকে বলেন, সাঈদী নির্দোষ! তিনি নাকি সত্তর-পরবর্তী সময়ে জামায়াতে যোগ দেন। হতে পারে। কিন্তু কোনো বিবেকবান মানুষ কি বিবেকহীন একটি পার্টির সদস্য হতে পারে? যুধিষ্ঠির অনিচ্ছাকৃত একটি বাক্য-উচ্চারণের কারণে যে-নরকদর্শনের শিকার হয়েছিলেন, সেখানে তাদের স্বেচ্ছাকৃত অপরাধের শাস্তি কি খুব লঘু হবে?

জামায়াতে ইসলামীসহ অপরাপর ইসলামী দলগুলো তখন যে ভুমিকা পালন করেছে, তাকে ইসলামের দৃষ্টিতে, ন্যায়ের নিরিখে কী বলা যায়? সামগ্রিক ইসলামের আলোকে কেউ বলুক না! ধর্মের নামে রাজনীতি করা মানেই কি বিশুদ্ধতা, নিষ্কলুষতা ও নির্ভুলতা? হ্যাঁ, এ-সব ঘুণেধরা আলেমের বাইরেও বিবেকবান, দূরদর্শী আলেম তখন ছিলেন। কিন্তু সেই মুফতি মাহমুদ হাসান যখন আলেম-ওলামাকে ‘হয়ত মুক্তিযোদ্ধাদের পক্ষ নেওয়া, নয়তো নীরবতা পালন করা’র আবেদন জানালেন, তখন কী হয়েছিল তার পরিণতি? এ পরিণতির জন্য কি এ-সব তথাকথিত মোল্লা-মাওলানার, ইসলামী পার্টিগুলোর সামান্যতম দায় নেই? মুফতি মাহমুদ হাসান আর এদেশে আসেন নি। কিন্তু যারা এর স্বাধীনতার বিরোধিতা করল, তারা কোন যুক্তিতে এখানে রয়ে গেল? শুধু তাই নয়, আবারও সেই পুরনো ধারার কলুষিত রাজনীতি করার দুঃসাহস দেখায়!

আর হ্যাঁ, এ জন্যই বলি, একাত্তরের অপরাধের ব্যাপারে জামায়াত কোনোভাবেই দায়মুক্ত নয়। তাই বিচারের মুখোমুখি নেতাদের মুক্তির দাবি, একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ করার চেষ্টা-তদ্বির কোনোভাবেই যৌক্তিক নয়; ইতিহাসানুগ নয়, ন্যায়ানুগ নয়। ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, জনতার স্বার্থে, সর্বোপারি জামায়াতেরও স্বার্থে তাদের এ মুহূর্তের প্রায়শ্চিত্ত অত্যন্ত জরুরি। এটা জামায়াত-শিবির ও তাদের অনুরাগী সবাইকেই নির্মোহভাবে অনুধাবন করতে হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×