ভালবাসার শুরুটা ভীষন বৈচিত্রময়,অদ্ভুত।এসময় সকাল,সন্ধ্যা,মাঝরাত একীভূত হয়ে একটি সমতল অনুভূতিতে পু্ন্জীভূত হয়। বুক জুড়ে শুধু হাহাকার আর জমাট বাঁধা কথা বলতে না পারার সরু কষ্ট।তারপরও এটাই ভালবাসা,এটাই কাংখিত স্বপ্ন।পুরো ব্যাপারটাই ঘটে বিবেকবোধ,বাস্তবতা,ও যুক্তিকে বৃদ্ধাংগুলি দেখিয়ে অতি সন্তর্পনে,নীরবে অথচ জীবনের সবগুলি বাঁক ভেঙ্গেচুরে,তোলপাড় করে সঙ্গোপনে যা একজন কিংবা দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে।এই মোহগ্রস্থ জীবনে সম্বিত ফিরে আসে তখনই যখন ফেলে আসা সকাল,সন্ধ্যা,মাঝরাতের পুরোটা জুড়ে শুধু কৃষ্ণপক্ষের অবয়ব নামতে শুরু করে।আধারের সমুদ্রে একটিও স্বপ্নতরীর দেখা মেলেনা।তারপরও মানুষ ভালবাসে খড়কুটো ছাড়াই অন্তহীন সমুদ্র পাড়ি দিতে চায়।তারপর.....তারপর হয়তো কোনও একটি মেঘমুক্ত পরিচ্ছন্ন বিকেলে জীবন্ত স্বপ্নকে একপেশে অভিযোগে হাসিমুখে হত্যা করা হয়।কোনও এক মুহুর্তে দুজন স্বপ্নযাত্রীর চোখ ছলছল করে ওঠে।এখানেই শেষ হলে হয়তো ভাল হতো।কিন্তু কেন জানি শেষ হয়না।আচ্ছা কেন শেষ হয়না?কখনও কখনও মনে হয় এটা হয়তো শুরু।বেঁচে থাকার জন্য যা যা দরকার সবটাই পেয়েছি,পাচ্ছি।তোমার একটুকরো হাসির জন্য অনন্তকাল অনলবাস বেছে নিয়েছি।তাই কখনই প্রশ্ন করবোনা এই বিষাদের শেষ কোথায়,শুরুই বা কোথায়???
ভালবাসা বৈচিত্রময়...............
বঙ্গভঙ্গ থেকে চব্বিশ, পূর্ব বাংলার ইতিহাস ও বাংলাদেশের আত্মপরিচয়
বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে বর্তমান সময়ে একটি বিরাট পরিবর্তনের ধাক্কা লেগেছে যা এক গভীর মনস্তাত্ত্বিক রূপান্তর এবং আত্মোপলব্ধির ঐতিহাসিক সন্ধিক্ষণ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে দীর্ঘ পনের... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন
মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

১৪ অক্টোবর মক্কায় দুজন বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। তাঁদের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।