বৃষ্টি নেমেছে,রিমঝিম বৃষ্টি, আর কিছুক্ষন পর মাঝরাত পেরোবে,বারান্দার গ্রিলে হাত রেখে অপলক চেয়ে আছি কৃষ্ণচূড়া গাছটার ওপারে,মায়ামহতায় নিমগ্ন,একটু একটু করে অতীতের অবগাহন,মাঝরাতের বৃষ্টিটা বরাবরই দস্যিপনার একচ্ছত্র প্রতিবিম্ব।যতবার ওদিকে চাই কোনও ভাবলেশ ছাড়াই নিজের মাঝেই বিচূর্ণ হয়ে পড়ি।সড়ক বাতির আলোতে সেই রকম রহস্যময়তা বৃষ্টিকে জাপটে ধরে আছে,সেই সাথে বজ্রদ্যুতি,দুষিত সীসার জমাটবদ্ধ বাতাস একটু একটু করে গলতে শুরু করেছে,এই শহর শুদ্ধ হবে,বাঁধা দিলেও কোথাও বাধাপ্রাপ্ত হবেনা,কোনও না কোনও সুড়ঙ্গ খুজে নেবেই প্রকৃতি, দুচোখের চৌহদ্দিতে ভালবাসার আর্দ্রতা অনুভব করছি।আমি জানি বেঁচে থাকার জন্য এ এক ভুল অনুসঙ্গ বেঁছে নিয়েছি,কি করবো বল, এমন বৃষ্টি যে কালেভদ্রে আসে, ঘুমিয়ে থাকার চেয়ে তার আলিঙ্গন অনেক বেশী স্বস্তিকর,প্রশান্তিময় ও পরিচ্ছন্ন।আমি হন্যে হয়ে মেঘেদের আসা যাওয়া অনুসরন করেছি,ঘৃণাবোধ প্রাক্তন হবে আর আমি বৃষ্টিরছটায় মুক্ত হব।শেষ রাতে যদি ঝড়ো বাতাস বইতে শুরু করে আমি অন্তরাত্মার অনুশাসন পিছনে ফেলে এই নির্জন রাতের অজস্র স্বপ্ন মাড়িয়ে চলে যেতাম সেই সে কবিতার প্রচ্ছায়ায়।মুঠোয় ভরে কষ্ট কিনেছি,বৃদ্ধ গাছের বাকল জুড়ে শুধু নাম লিখেছি, কখনও যদি ফিরে আসো এমনই বৃষ্টির রাতে।যতবার ভাবি আলগোছ পানির স্রোত কেটে মেঘ ছোঁব,ততবার আমার পৃথিবী ভিজে একাকার।খুজে ফিরি অতীতের সব পাগলামি, দিক ভুল করে ফিরে যাই সৃতির অভ্যাসে।তুমি জানালায় চোখ মেলে বসে থেকো আমি জবুথবু সুখ নিয়ে ফিরে যাবো রিমঝিম বৃষ্টির বুক চিরে জলছবির হাত ধরে মুগ্ধতায় মন জুড়ে ,পিছনের দেয়াল ডিঙ্গিয়ে তোমারি চৌকাঠে।তুমি দুঁহাতে মুখ রেখে আমাকে গল্প শোনাবে, রংধনু,রদ্দুরের, জোস্নার,জোনাকির,আর ভালবাসার।
বৃষ্টি নেমেছে,রিমঝিম বৃষ্টি
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।