কি অপূর্ব সব সময়ের ক্যানভাসে ভর করে কত যে রাত পেরিয়েছ এই কাঁধে মাথা রেখে অন্তহীন জোসনার প্রতিক্ষায়।ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছোঁ সাগরের পাড়ে সন্ধ্যার নিস্থব্ধতায় তর্জনী ধরে দুজনের হেঁটে চলে যাওয়া সৈকতের তট ঘেঁষে দূর থেকে দূরে, ভর দুপুরে বাতাসের বুক চিঁরে জলোচ্ছ্বাসের বিরুদ্ধতায় দুজনের সহযাত্রা রোদ্দুরের সুখ গায়ে মেখে।এখনও প্রহর আসে, রাত ফুরলেই সূর্য ভাসে,অকারন অভিমানে জোড়া দিয়ে সব ভাঙ্গা আয়না আবারও অজস্র ক্লান্তির ছবি আঁকে একঝাক নিঃস্বার্থ প্রজাপতি,কত শত ঢেউ, প্রবাল দ্বীপের অদৃশ্য গোঙ্গানি আর ভেসে থাকা জলজ ফুলের আলতো বায়না সবকিছুই আজ একেকটি স্মৃতির স্ফুলিঙ্গ অব্যর্থ নিশানায় হৃদপিণ্ড কে নীল করে দেয়।হাতের আঙ্গুলেই যদি সব কষ্ট থাকে বাঁধা, তবে সে আঙ্গুলে কেন স্বপ্ন বেধে রাখা?কোনও ভুল যদি তোমার নিস্তব্ধতায় মেঘমালার উল্কি আঁকে, আজকে তবে কেন সব পুরনো কথা অনুযোগের সুরে ডাকে?অনেক বছর পরে আজ তুমি এলে বলে স্বপ্নকে বলি বাঁচো,কি জানি হয়তো সে ভুলের বিভীষিকায় বিচলিত মুখ আর ভাঙ্গনের পসরা মেলে তুমি অভিমানে মিশে আছো।সেদিন অচেনা পাখির ডানায় ভেসে আকাশ ছুয়েছোঁ,যে আকাশে মেঘ ছিলোনা, ছিলোনা বর্ষার প্লাবন, তবুও তোমার অধর বেয়ে ঝড়ে পড়ে অবারিত চুম্বন।কিভাবে তুমি করবে স্নান,শুনবে রাতভর বান ঝরানো শ্রাবণ গান।ব্যাস্ত রাস্তায় একা হেঁটে চলা,গাড়ির বনেটে চুইংগাম ছুড়ে মারা, সবই গেছে আজ বুনো সুখে রাতের তারায়।তোমার টোল পড়া গালে হাসি হাসি মুখ কষ্ট বাড়ায়,পথ ছেড়েছিলে কিসের টানে, এখনও রাত্রি জাগো কোন বাধনে সঙ্গোপনে,আজও যেখানে বাতাসের গন্ধ হারায়?এখনও মাঝ রাতে যখনই বৃষ্টি নামে কবিতার পাতা ছিঁড়ে আমি নৌকা ভাষায় জলের প্রবাহে।হাজার স্মৃতির জমানো সুখ নিমেষেই উড়িয়ে দেই শুকনো পাতার ভাঁজে,জোনাকির পালক আর কবিতার সুখ মিলেমিশে একাকার,তোমার ওপাশে দাবানল আর এপাশ টাতে একরাশ অন্ধকার।এখনও স্মৃতির রাশ ধরে হ্যাঁচকা টান দেয়, সেই সে বালুর মাঠে পায়ের সাথে পা মিলিয়ে পথ চলা।ঘুম কাতুরে এক অর্থহীন সুখ আমি, এখনও রাত জাগানিয়া সেই অভ্যেসে কবিতার রাশ টানি।জানালায় বসে থেকে শুধু আকাশ টা দেখতে তুমি নিসচুপ, আমি শার্টের বোতাম খোলা অবাক তাকিয়ে থেকে দেখতাম শুধু তোমার ফোঁটা ফোঁটা ঝরে পড়া রুপ।অসভ্যতার মৃদু সঞ্চারে তোমাকেই আহ্বান ,কত আর চোখ রাঙ্গাবে আমি যে তোমার হৃদয়ের গুঞ্জন।
কি অপূর্ব সব সময়ের ক্যানভাসে ভর করে
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।