ঠিকানা রেখে গেলাম আমি সোনালি বাঁশপাতার শুকনো শিরদাঁড়ায়, তুমি ফিরে এসো জংলি ঝুমকোর প্রতিটি বাক ভেঙ্গে ভর দুপুরে।তুমিও দেখে নিয়ো, আমিও একদিন নিরুদ্দেশ হব, আড়াল পেলেই নিখোঁজ হবো।প্রতিবাদের জয়ন্তী রেখায় তুমি নতুন করে কাঠ পেন্সিলের মূর্তি আঁকবে রাতের পর রাত।প্রহসনের প্রত্যাবর্তন তোমাকে অযথাই উদবিঘ্ন করে তোলে জানি, কিন্তু কি করবো বল?অবাধ্যতার সবগুলো বাস্প একে একে ফিরে গেছে মাঝ রাতের উন্মাদনায়, তারপরও মৃত্তিকার মাঠে কাদামাটির সুগন্ধিতে বিরুদ্ধতার বুক চিরে ইচ্ছেরা ছুটে চলে।বাঁশঝাড়ে জোসনার আতপ উত্তাপ এখনও একই রকম দুর্ভেদ্য,শুকনো পাতার মরমরে গুঞ্জন আর তার কোলজুড়ে চন্দ্রবোড়ার বাস।কখনও সুশীতল শান্ত, কখনও উদ্ভ্রান্ত বিষ নিঃশ্বাসে।এ পথেই আনাগোনা আমার, কারন আমি যে চন্দ্র গল্পের আরোহী লতা, এক ডাল বেয়ে অন্য ডালে যাই, তারপর অন্য ডালে।মান্দার কাঁটার অগুন্তি জন্ত্রনা আমাকে ক্ষত বিক্ষত করে দেয়।প্রকৃতির মাঝে নিজেকে সমর্পণের অর্থ হচ্ছে কোথাও না কোথাও নিজেকে খুজে পাওয়া।আর আমি নিজেকে খুজে ফিরি শুধু তোমার ফিরে আসার অপেক্ষায়, মুক্ত আকাশে মুখ রেখে অট্টহাসিতে ভেঙ্গে পড়ি ,পাশ ফিরে নির্লিপ্ত চোখে তোমাকে আলতো করে খুঁজি আমার হাসির পাশেই।ফিরতি পথে আমার জন্য লুটকি ফুলের তোড়া নিয়ে এসো, বেগুনি রঙের পাপড়ি গুলো আমাকে অন্তহীন সুখে টানে, তোমার শাড়ীর আঁচলে জড়িয়ে দিতে চাই বেগুনি রঙ্গা বুনো সুখ।আমি জানি একটিমাত্র ভুলে যে বিন্দুতে আসা যাওয়া স্বপ্নের সব শেষ সেখানে মুখ ডুবিয়ে জীবনের খোঁজ করা কতটা সপ্নভাঙ্গার অভ্যেস।এ তল্লাটেই অনেকগুলো অননুমেয় অনুভুতির রোদেপোড়া ঘাসফুল স্বপ্ন মাড়িয়ে বেঁচে আছে,শবদেহের তীব্র প্রবাহও এই কষ্টযজ্ঞের বাহক।তারপরও সবগুলো অনুযোগের অনুর্বর প্রলেপ একের পর এক উড়ে যাবে চন্দ্রমল্লিকার সুরভীতে।আমার বাঁশপাতার ঠিকানা উন্মুক্ত হবে।ধুলোর পরতে যতবার স্পর্শ করবে ততবার আমার অবয়ব স্পষ্ট হবে।অবারিত খোলা মাঠে দৃশ্যমান হবে বেগুনি রঙের লুটকি ফুলের প্রানবন্ত উচ্ছ্বাস, সেই সাথে পুরনো স্বপ্নটিও, আমি জানি তুমিও স্বপ্নটিকে বাচিয়ে রাখতে চাও প্রানপন।
ঠিকানা রেখে গেলাম আমি
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।