যতই হোক স্বপ্ন বদল, দমকা বাতাসে ধূলিকণা গুলো মেঘ দানবের ক্যারাপেসের কোটরে আশ্রয় নেবেই।ভালবাসার আসা যাওয়া, এটা একটা আবেগী মিথ মাত্র, গল্পের পর গল্প জন্ম দিয়ে প্রবাহিত হয় সীমানা থেকে সীমাহীন।যন্ত্রণার অনুশাসন সামাল দিতে গিয়ে বিবাগী রাত ভোরের কথা ভুলে যায়।সুদীর্ঘ সব অবরুদ্ধতা বিদীর্ণ করে আমার পুরোটা অস্তিত্ব জুড়ে প্রবাহিত হচ্ছে বীভৎস সেই ক্ষরণ বাদ্য, আমি প্রকম্পিত, উদ্ভ্রান্ত, ও ভাবলেশহীন চোখে শুধু মুগ্ধতায় চোখ পেতে চলেছি।কোনও ভাবাবেগ নেই, পিছুটান নেই, বিপন্ন হওয়ার ভয়ও নেই।নিঃশ্বাসের ভাঁজ ধরে কখনও কখনও আপনবোধের ঢেউ এসে আছড়ে পড়ছে আমার বুক পাঁজরে প্রতিরোধের স্রোতধারায় ,আর আমার সঙ্কুচিত সত্ত্বাকে আন্দোলিত করছে মুহূর্তে মুহূর্তে,আমি ভাসছি, আমি হাসছি আর নিজের প্রিয় সময়গুলিকে বিভাজিত করছি কুসুমিত সুখে।অবসাদের স্বর্গরাজ্যে যতই অবিশ্বাসের দৌড় ঝাপ প্রবাহিত হোক না কেন, কখনও মেঘ ভেঙ্গে বৃষ্টি নামবেনা ওখানে, ধুয়ে যাবেনা কোন থেকে কোনে জমে থাকা অবাধ্য বোবা সুখগুলো।জানালার গ্রিলে হাত রেখে এখনও আমি অনাগত বোধিসত্তার প্রলয় দেখি, জোনাকি পোকারা ঝাঁক বেঁধে ঘাসফুলের সুগন্ধি খুজে ফেরে, আর আমি খুঁজি আলোক দলায় স্বপ্নের ঝিলিক।এখন আর অন্ধকারের কাঁধে চেপে শূন্যতার পানে চেয়ে কোনও আস্ফালন চোখে পড়েনা,নিস্থব্ধতার বুক ভেঙ্গে অশুভ বাদুর জংলিপনায় উন্মত্ত শব্দও করেনা, আমিও চেয়ে থাকিনা রাতের আকাশে নস্টালজিয়ার অপেক্ষায়।যেখান থেকে শুরু হয়েছিলো সেখানেই ফিরে এসেছি, অপেক্ষার সাথে আমার অনাদিকালের দ্বন্দ্ব,সমঝোতার আদলে শ্বেতশুভ্র অনুনয় কম বিন্যস্ত হয়নি দু চোখের কোন জুড়ে।এ চোখ, সে চোখ করে এখনও আমার চোখে স্বপ্ন হয়েই বেঁচে আছো।কেন জানো?রেটিনার কোল জুড়ে তুমিত্তের মুগ্ধতা লেপন করে রেখেছি অনন্তকাল ধরে।যে ছুতোয় তুমি উষ্ণতা বদল করোনা কেন,আমার চোখ জুড়েই তোমার আনাগোনা, আমার চোখের চারিপাশ জুড়েই তোমার অনন্তকালের উচ্ছ্বাস।যে প্রভাতেই তুমি শুদ্ধস্নাত হওনা কেন,এই চোখেই তোমার ঠিকানা, এই চোখেই তুমি স্বপ্ন।
এই চোখেই তোমার ঠিকানা, এই চোখেই তুমি স্বপ্ন।
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।