ইসলাম ধর্মের শিরোনাম হচ্ছে, " আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই, হযরত মুহাম্মাদ (সাঃ) তাঁহার প্রেরিত রাসুল।"
ঈমান হচ্ছে:-
" আমি সর্বমহান, সকল সুন্দর নাম ও গুণের মালিক আল্লাহ্ তা'আলার উপর ঈমান আনলাম এবং তাঁর আদেশাবলী ও নিষেধসমূহ মেনে নিলাম।"
ঈমানের ৭ টি অংশ, কেউ যদি জেনে-বুঝে এই ৭ টি অংশের কোনটিকে অস্বিকার করেলে তার ঈমান থাকবে না।:-
প্রথমত- আমি ঈমান আনলাম আল্লাহ তা'আলার উপর;
দ্বিতীয়ত- ঈমান আনলাম তাঁর ফেরেশতারগণের উপর;
তৃতীয়ত- ঈমান আনলাম তাঁর কিতাব সমূহের উপর;
চতুর্থত- ঈমান আনলাম তাঁর রাসূলগণের উপর;
পঞ্চমত- ঈমান আনলাম আখিরাতের উপর;
ষষ্ঠত- ঈমান আনলাম তক্বদীরের(স্বভাবগত প্রাকৃতিক নিয়মের) ভাল ও নন্দ ফলাফলের উপর;
সপ্তমত- ঈমান আনলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর।
সামান্য ব্যাখ্যা:
তক্বদীর: নৌকার তক্বদীর হচ্ছে পানিতে ভেষে থাকা, এটা তক্বদীরের ভাল ফল। কিন্তু ধারণ ক্ষমতার বেশি মাল উঠালে নৌকা ডুবে যাবে, এটা নৌকার তক্বদীরের মন্দ ফল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


