সব্বাইকে অত্যাধিক আনন্দের সহিত জানানো যাইতেছে যে, খুক্! খুক্! স্যরি...পাঠক সম্প্রদায়, 'হররপত্রিকা ২' বেরিয়েছে বিশ্বখ্যাত আমাজন ডট কম থেকে। রকিব হাসানের হরর স্মৃতি, আহসান হাবীবের হরর গল্প, হাসান খুরশীদ রুমীর হরর অনুবাদ, খন্দকার মাহমুদুল হাসানের অতিপ্রাকৃত অভিজ্ঞতা, সালেহা চৌধুরীর অতিপ্রাকৃত গল্প, অমল সাহার গা ছমছমে গল্প, শিশির বিশ্বাসের রোমাঞ্চ গল্প, সুমিত রায়ের আতঙ্কের গল্প, তাপস ঘোষের ভয়ের গল্প, দীপু মাহমুদের অদ্ভুত গল্প, বিশ্বজিৎ দাসের ভুত গল্প, কৌশিক শংকর দাশের সতি্য জীবনের আখ্যান...আছে বাপ্পদিত্য'র আস্ত উপন্যাস। এছাড়া আছে মারুফা তামান্নার অনুবাদ ফিচার আর আহমেদ রিয়াজের ভুত ফিচার।
বই নিয়ে আছে রিভিউ। আছে মাহতাব হোসেনের স্থিরচিত্র গল্প। আছে হরর বৈঠক! গতবার ছিলেন আহসান হাবীব এবং ধ্রুব এষ। এইবার আছেন স্বনামধন্য পরিচালক অনিমেষ আইচ। আছি আমিও! ফ্যান্টাসী চরিত্র নিয়ে একটা ফ্যান্টাসী গল্প লিখেছি মিসির আলি বেইসড্ ।
ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আপনাদের অনুভূতি প্রকাশ করেছেন 'ফেসবুকিয়ো হররপত্রে'।
মোটকথা, যাই থাকছে- পাঠকরা পুরো মজাটাই পাবেন।
লিংক:
ইউকে http://www.amazon.co.uk/dp/1514273179
ইউএস http://amzn.com/1514273179

সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৫ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




