স্বদেশ আমার চোখ দেখা স্বর্গ
স্বপ্ন-সুখের লীলাভূমি পবিত্র তীর্থস্থান ।
জন্মাবধি শ্বাসে-প্রশ্বাসে জপে চলেছি(গুরুমন্ত্রর মত) প্রিয় দু'টি ইষ্টনাম জননী ও জন্মভূমি-
বোধে'র বোঁটায় ফোঁটা প্রিয় দুটি ফুল
যে ফুলের পরাগ পরাণে মেখে সুখে দুঃখে
বয়ে যাচ্ছে এ জীবন
স্বচ্ছধারা স্রোতস্বিনীর মত ।
বাল্য কৈশোর যৌবন পেরিয়ে বোধিবৃক্ষতলে দাঁড়িয়ে
নিশ্চিত জেনেছি আজ-
মায়ের মত কেউ নয় অমূল্য আপন
স্বদেশের মত আর নেই কোন সুদৃশ্য স্বর্গ ।
মা মাটি মানুষের মায়ায় মুগ্ধ এ মন
পদ্মা মেঘনা যমুনার জলে শুদ্ধ-পরিশুদ্ধ ।
ত্রিশ লক্ষ দধীচির রক্তের রঙে আঁকা মনোরম মানচিত্র
সবসময় ভেসে বেড়ায় মনের পর্দায়
চলমান চলচিত্রের মত ।
গাঢ় সবুজের বুকে রক্তলাল সূর্য নিয়ে
স্বদেশের পতাকা যখন বাতাসে নাচে
মনের মুকুরে ফুঁটে উঠে ঊনিশ'শ একাত্তুর
সাতই মার্চ...আর...আর...
কানে বাজে বার বার-
আশ্চর্য সুন্দর তেজোদ্দীপ্ত এক কন্ঠস্বর ।
সুখের সূতিকাগার স্বদেশ আমার চোখে দেখা স্বর্গ ।।।।।।
।।। । । । । ।।।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




