তোমার চোখের জল স্মৃতির শতদল রূপে
ফুঁটে আছে আজও বুকের গভীরে,
বেদনার বাতাসে সদা দোলে টলমল টলমল,
অক্ষয় অর্ঘ্য স্বরূপ তোমার চোখের জল ।
ঘনঘোর বরষায়ও ফোঁটে কেতকী কদম
অনিচ্ছার অপঘাতে তোমারও ফুঁটেছে মুকুলে বকুল
প্রত্যাশার প্রতিকূলেই কেটে গেছে দীর্ঘ সময়
দীর্ঘশ্বাসের দীর্ঘনিশি কাটে না আমার
আদৌ কি আসবে কখনো কাঙ্খিত ভোর ?
পরকীয় পঙ্কে পঙ্কিল হবো মাথা পেতে নেবো দুর্দৈব দুর্ভোগ,
পুরনো বাতাসে পুনরায় ওড়াও যদি ঘুড়ি-
নতুন কুঁড়ি জাগবেই জাগবে পাতা ঝরা গাছে ।
ধূসর আকাশ হবেই হবে স্বচ্ছ সুন্দর নীল;
অ-নীল গৌরবে আনবো ডেকে বসন্ত রঙিন
অশোক জীবন ভাসবে সুখের স্রোতে-
অনাবিল আনন্দে দিনের পর দিন বিরহবিহীন ।।।।।
* * *
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




