তুমি সামনে আসলে সুখের সাগরে জাগে উথাল পাথাল ঢেউ
বুকে রাখলে অনাবৃত কোমল বুক
মুখে ফোঁটে শীৎকারের সপ্তরঙা খই ।
একটি চুম্বন আঁকলে কপালে কিংবা গালে
অকালেও বসন্ত জাগে ভূগোলে আমার- মর্ত্যে থেকেও হয়ে যাই স্বর্গবাসী শচীপতি দেব ।
একবার আলিঙ্গনে রক্ত মাংস কোষে -শিরায় শিরায় বৈশাখী ঝড় ওঠে
কামাশ্রুতে সিক্ত হয় দেহ মন প্রাণ ।
দেহ তাপে দেহ কাঁপে থর থর থর.....
আনন্দ প্রবাহ বয়ে যায় বিদ্যুৎ প্রবাহের মত,
ভেঙে গেছে ব্রহ্মচর্য্যের বাঁধ
অবাধ প্রমের স্রোতে ।
দিনে রাতে তুমি এখন আরাধ্য রতন-
মায়ায় কায়ায় সম্পৃক্ত করো জীবন চলার পথে ।।।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




