জীবন চলার পথে প্রিয় সহচরী তুমি
পার্থিব সুখের প্রথম শর্ত তুমি;
অন্ধের যষ্ঠির মত আবশ্যিক আপন ।
বহুগামিনী উর্বশী জেনেও সবাই শর্তহীন ভালোবাসে তোমাকে
আমিও ভালোবাসি তদনুরূপ
তোমার অভাবে অথর্ব জীবন কাটাচ্ছে অনেকে অনেকের জীবন সংশয় আজ অনাহারে অর্ধাহারে কাটাচ্ছে কাল ।
সমাজিক সারিতে অপাংক্তেয় তারা-আলোহীন অ-সুখে কাটায় জীবন ।
থমকে গেছে আমারও জীবনের গতি, মান সম্মান লুপ্তপ্রায় তোমার অবর্তমানে
যাদুদন্ড হাতে নিয়ে মহীয়সী মোহিনী, অপ্রয়োজনে অনেকেরই বাহুলগ্না দাসী;
লজ্জাহীন রক্ষিতা হয়ে চলো সাথে সাথে ।
প্রয়োজনের প্রেক্ষাপটে সুখের সঙ্গতি রূপে বৈধ বাহনে চড়ে এসো বিপত্তারিনী দেবী -স্বাধীন স্বদেশ বাংলাদেশে
সরল সুন্দর বাঙ্গালীর মাঝে আর্বিভূত হও আর্বিভূত হও অর্থলক্ষী উর্বশি তুমি আমাকে বাঁচাও ।*******************
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




