না দেখে না ছুঁয়েই যে প্রেমাংশ জোটে
সুদুর হতে তাতেই তৃষ্ণা মেটাই অপাঙক্তেয় চাতক
পঙক্তিভূক্ত হওয়ার করি না প্রয়াস ।
সুদর্শন বনে যার নিত্য যাওয়া আসা
প্রগাঢ় ভালোবাসা- -তার সুরে সুর মিলানো অনুচিত প্রত্যাশা ।
উড়ে পাখি দুরে দুরে
গান গায় সুরে সুরে
তারে কি আর ধরতে পারে বামনাকার খোকা ?
যত উর্ধ্বেই উঠুক চিল ছুঁইতে পারে না সে আকাশের নীল
ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরে আসে নীড়ে ।
তবুও ছাড়ে না আশা পুনরায় ছাড়ে বাসা
ডানা মেলে উড়ে চলে দুনির্বার আশায়
হায় চিল ! পারবে কি ধরতে নীল সহস্র চেষ্টায় ।
এভাবেই ক্ষয়ে যায় বরাদ্দ সময়
মধ্যাহ্ণ অপরাহ্ণ যায়......
সম্বিত ফিরে পায় অবশেষে সায়াহ্ণের ছায়ায় ।
নিঃস্তেজ আলোতে হায় -স্পষ্ট কিছুই নয়
কোন পথ সঠিক ছিল
কোন পথ ভুল কোন বৃক্ষে কন্টক ছিল কোন বৃক্ষে ফুল ? সব আশা ভালোবাসা আঁধারে হারায়।।********।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



