somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ জন্যই তুমি আলাদা, এ জন্যই তুমি জান্নাতি

১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মহানবী (সাঃ) একদিন মসজিদে বসে আছেন। সাহাবীরা তাঁকে ঘিরে আছেন।
এমন সময় মহানবী (সাঃ) বললেনঃ

“এখন যিনি মসজিদে প্রবেশ করবেন, তিনি বেহেশতের অধিবাসী”
একথা শুনে উপস্থিত সব সাহাবী অধীর আগ্রহে তাকিয়ে রইলেন মসজিদের
প্রবেশ মুখে। সবার মধ্যে জল্পনা কল্পনা চলছে, হয়তো হজরত আবু বকর (রাঃ)
বা হজরত উমর (রাঃ) অথবা এমন কেউ আসছেন যাদের বেহেশতের সুসংবাদ
আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন।


সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ করলেন একজন সাধারণ আনসার সাহাবী।
এমনকি তাঁর নাম পরিচয় পর্যন্ত জানা ছিল না অধিকাংশের। এরপরের দিনেও সাহাবীরা
মসজিদে বসে আছেন নবীজি (সাঃ) কে ঘিরে। নবীজি (সাঃ) আবার বললেনঃ

“এখন যিনি মসজিদে প্রবেশ করবেন, তিনি বেহেশতের অধিবাসী”

সেদিনও মসজিদে প্রবেশ করলেন সেই সাহাবী। তৃতীয় দিন নবীজি (সাঃ)
সাহাবীদের লক্ষ্য করে আবার ঘোষণা দিলেন

“এখন যিনি মসজিদে প্রবেশ করবেন,তিনি বেহেশতের অধিবাসী”

এবং সাহাবীরা দেখলেন সেই অতি সাধারণ সাহাবী মসজিদে প্রবেশ করলেন।

পরপর তিনদিন এই ঘটনা ঘটার পর, সাহাবীদের মধ্যে কৌতূহল হোল সেই
সাধারণ সাহাবী সম্পর্কে জানার জন্য। তিনি কেন অন্যদের চেয়ে আলাদা তা জানতে হবে।

বিখ্যাত সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আমর আল আ’স (রাঃ) ভাবলেন এই সাহাবীর
বিশেষত্ব কি তা জানতে হোলে তাকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে হবে। তিনি সেই
সাহাবীর কাছে গিয়ে বললেনঃ

“আমার বাবার সাথে আমার মন মালিন্য হয়েছে, তোমার
বাড়িতে কি আমাকে তিন দিনের জন্য থাকতে দেবে”

সেই সাহাবী খুশী মনে রাজী হলেন। হজরত আবদুল্লাহ (রাঃ) তাকে গভীর ভাবে পর্যবেক্ষণ
করতে থাকলেন , খুঁজতে থাকলেন কি এমন আমল তিনি করেন ...। সারা দিন তেমন
কোন কিছু চোখে পড়ল না। তিনি ভাবলেন হয়ত তিনি রাত জেগে ইবাদত করেন।

না ...রাতের নামাযপরে তো তিনি ঘুমাতে চলে গেলেন। উঠলেন সেই ফজর পড়তে।
পরের দুটি দিনও এভাবে কেটে গেল... হজরত আবদুল্লাহ (রাঃ) কোন বিশেষ আমল
বা আচরণ আবিষ্কার করতে পারলেননা যা অন্যদের চেয়ে আলাদা। তাই তিনি সরাসরি
সেই সাহাবী কে বললেন “ দেখ আমার বাবার সাথে আমার কোন মন মালিন্য হয় নি,
আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য তোমার বাড়িতে ছিলাম কারণ নবীজি (সাঃ) বলেছেন যে তুমি জান্নাতি।

আমাকে বল তুমি আলাদা কি এমন আমল করো”। সেই সাহাবী বললেনঃ
“ তুমি আমাকে যেমন দেখেছ আমি তেমনই, আলাদা কিছুতো আমার মনে পড়ছে না”।
এ কথা শুনে হজরত আবদুল্লাহ (রাঃ) তাকে বিদায় জানিয়ে চলে যেতে থাকলেন। এমন
সময় সেই সাহাবী হজরত আবদুল্লাহ (রাঃ) কে ডেকে বললেনঃ

আমার একটা অভ্যাসের কথা তোমায় বলা হয়নি –

“রোজ রাতে ঘুমাতে যাবার আগে আমি তাদের কে ক্ষমা করে দেই,
যারা আমাকে কষ্ট দিয়েছে, বা আমার প্রতি অন্যায় করেছে।
তাদের প্রতি কোন ক্ষোভ আমার অন্তরে আমি পুষে রাখিনা”।

হজরত আবদুল্লাহ (রাঃ) একথা শুনে বললেন

“এ জন্যই তুমি আলাদা, এ জন্যই তুমি জান্নাতি”।

রাসূল (সাঃ) বলেছেন :

যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না।

(বুখারী/মুসলিম)
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×