somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়ের রাজকন্যা হওয়ার স্বপ্নপূরণে..........

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শিশুরা কল্পনাবিলাসী। বিশেষত মেয়েশিশুরা নিজেদের রাজকন্যা ভাবতে ভালোবাসে। সাত বছর বয়সী এমিলিও এর ব্যতিক্রম নয়। সেও স্বপ্ন দেখে একজন রাজকন্যা হয়ে ওঠার। একদিন বাবার সঙ্গে খেলতে খেলতে এমিলি বাবাকে জিজ্ঞেস করে সে কি সত্যিই কখনো রাজকন্যা হতে পারবে কীনা। বাবা বলেছিলেন, সে পারবে।


আর এমিলির বাবা জেরেমিয়াহ হিটন সত্যিই শুরু করেছেন এমিলিকে ‘প্রিন্সেস এমিলি’ করে তোলার মিশন। মিশর এবং সুদানের মাঝখানে কিছুটা মরুভূমির অংশ তিনি নিজের বলে দাবি করেছেন। ওই এলাকাটি মিশর বা সুদান- কোনো দেশের মধ্যেই পড়ে না। কোনো দেশ এই জায়গাটির মালিকানাও দাবি করে নি। জেরেমিয়াহ বির তাওইল নামে ওই জায়গাটি শুধু নিজের বলে দাবিই করেন নি, সেখানে নিজেদের নকশা করা পতাকাও পুতে দিয়ে এসেছেন। এই সবকিছুই তিনি করেছেন শুধু এমিলির রাজকন্যা হওয়ার স্বপ্ন সত্যি করতে।

জেরেমিয়াহ হিটন বির তাওইল ‘রাজ্য’ নিজের করে নিতে ভার্জিনিয়া থেকে উড়ে গেছেন আফ্রিকায়। তিনি এমিলিকে করতে চান এই রাজ্যের রাজকন্যা। রাজকন্যা এমিলির রাজ্যটা অবশ্য একদম ছোট নয়। এর আয়তন ৮০০ বর্গমাইল।

অনেক খোঁজাখুঁজি করে পৃথিবীর সর্বশেষ দাবিদারহীন এলাকাটি খুঁজে পান জেরেমিয়াহ। তারপর থেকেই তিনি এটির মালিকানা দাবি করছেন। এমিলিকে সত্যিকারের রাজকন্যা করে তোলার ক্ষেত্রে ইতিমধ্যে আরো কিছু পদক্ষেপ নিয়েছেন এই বাবা। তিনি এমিলিকে একটি মুকুট তৈরি করে দিয়েছেন। আত্মীয়-স্বজন, বন্ধুসহ সবাইকে বলেছেন এমিলিকে ‘প্রিন্সেস এমিলি’ বলে ডাকতে। এমিলি এবং তার ভাইয়েরা মিলে নিজেদের রাজ্যের জন্য একটা পতাকা তৈরি করেছে। নতুন রাজ্যের নামটাও ভেবে রেখেছে তারা। ‘কিংডম অব নর্থ সুদান’ নামে এই রাজ্যটিকে প্রতিষ্ঠিত করার ইচ্ছে তাদের।

রাজকন্যা এমিলি তার রাজ্যের জন্য কী কী করবে তাও ঠিক করে ফেলেছে। একজন আদর্শ রাজকন্যা হয়ে ওঠার ক্ষেত্রে প্রতিশ্রুতিশীল এমিলি। সে জানিয়েছে সে তার রাজ্যের সকল শিশুর জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার নিশ্চিত করবে।

‘কিংডম অব নর্থ সুদান’-এর জন্য জেরেমিয়াহ হিটনের এখন প্রয়োজন মিশর এবং সুদানের স্বীকৃতি। এ ব্যাপারে জেরেমিয়াহ বলেছেন, ‘আমি এ ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী’, ‘এই একই পদ্ধতি চলে আসছে হাজার বছর ধরে। শুধু বিশেষত্ব হলো, এই রাজ্যটি দাবি করা হয়েছে ভালোবাসার জন্য।’



ইউনিভার্সিটি অব রিচমন্ডের পলিটিক্যাল সাইন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বিভাগের অধ্যাপক শেলিয়া কারাপিকো জানান, এ এলাকার মালিকানা পেতে হলে পরিবারটিকে অন্য সব আফ্রিকান রাষ্ট্রগুলোর স্বীকৃতি পেতে হবে।

এখনো অবশ্য জেরেমিয়াহ হিটন চেষ্টা করে যাচ্ছেন রাজকন্যা এমিলিকে তার নিজের রাজ্য উপহার দেওয়ার। ‘পৃথিবীতে অনেক বেশি ভালোবাসা আছে, আমি চাই আমার সন্তানেরা জানুক যে আমি তাদের জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত।’ বলেন তিনি।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×