somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০ বছর পর ‘চুরি’ ধূমকেতুর কাছে মহাকাশ যান ‘রোসেটা’

২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গ্রহ, উপগ্রহের পরে এবার ধূমকেতুর কাছে পৌঁছল মহাকাশ যান। ১০ বছর ধরে ধাওয়া করার পরে ধূমকেতু ৬৭পি বা চুরিয়মোভ-গেরাসিমেনকোর (চুরি) কাছে পৌঁছল ইউরোপীয় মহাকাশ যান রোসেটা। গতকাল বুধবার এ খবর জানিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। এটি এখন ধূমকেতুর ১০০ কিলোমিটার উপরে এক কক্ষপথে ঘুরছে।
২০০৪ সালের মার্চ মাসে এরিয়েন রকেটে চেপে যাত্রা শুরু করে রোসেটা। দীর্ঘ ১০ বছর ধরে সৌরমণ্ডলের ভিতর দিয়ে যাত্রা শেষে ৬৭পি ধূমকেতুর পাশে পৌঁছয় ওই মহাকাশ যান। এই ধূমকেতুর কাছে পৌঁছতে গিয়ে রোসেটাকে নানা বাধা পেরিয়ে অতিক্রম করতে হয়েছে প্রায় ৬০০ কোটি কিলোমিটার পথ। দুরূহ এই যাত্রাপথে জার্মানির ডার্মস্টাড থেকে বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা তাকে নিয়ন্ত্রণ করেছে। পৃথিবী এবং মঙ্গলের মাধ্যাকর্ষণ শক্তিকে ব্যবহার করে বাড়ানো হয়েছে রোসেটার গতি। এই দীর্ঘ পথে শক্তি বাঁচানোর জন্য তাকে ৩১ মাসের জন্য অকেজো করে রাখা হয়েছিল বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। চলতি বছরের জানুয়ারিতে তার কাজ আবার চালু করা হয়।
গত দু’মাস ধরে ধীরে ধীরে কমানো হয়েছে রোসেটার গতি। ধূমকেতুটির গতি ঘণ্টাপ্রতি প্রায় ৫৫ হাজার কিলোমিটার। কাজেই রোসেটার গতি এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে এটি ধূমকেতু সাপেক্ষে প্রতি সেকেন্ডে এক মিটার গতিতে চলে। এর ফলে ধূতকেতুটির উপরে পর্যবেক্ষণ চালানো সহজ হবে। ইতিমধ্যেই রোসেটা থেকে তথ্য পাওয়া গেছে। তাতে দেখা গেছে, ওই ধূমকেতু পৃষ্ঠের উষ্ণতা মাইনাস ৭২ ডিগ্রি সেলসিয়াস। এতদিন ধূমকেতুটির উষ্ণতা এর থেকে ২০ ডিগ্রি কম বলে মনে করা হত।
দূরত্বের কারণে পৃথিবী থেকে কোনো সংকেত পাঠালে তা ২২ মিনিট পরে রোসেটায় পৌঁছচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাই ধূমকেতুর কাছে পৌঁছনোর জন্য প্রয়োজনীয় নির্দেশগুলো গত সোমবার রাতেই পাঠিয়ে দেওয়া হয়। মাধ্যাকর্ষণ শক্তি এতই কম যে রোসেটাকে ত্রিভূজাকৃতির কক্ষপথ বজায় রাখতে মাঝেমধ্যেই ‘থ্রাস্টার’ ব্যবহার করতে হবে। আগামী ১৫ মাস ধরে রোসেটা এ ভাবেই ঘুরবে।
এখানেই শেষ নয়। সব কিছু ঠিকঠাক চললে এ বছরের নভেম্বরে রোসেটার সঙ্গে থাকা যান ফিলায়ে ল্যান্ডারকে ধূমকেতুর উপরে নামাতে চায় ইউরোপিয়ান স্পেস এজেন্সি। ফিলায়ে ল্যান্ডারটিতে হারপুনের মতো একটি অংশ আছে। এটি ধূমকেতুর উপরে গেঁথে যেতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ফিলায়ে ল্যান্ডার নামানোর পরে চালানো হবে নানা পরীক্ষা। ধূমকেতুর উপরে গর্ত করে পরীক্ষা চালানোরও পরিকল্পনা রয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির। এর ফলে ধূমকেতু সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে বিজ্ঞানীদের ধারণা। এই ধরনের তথ্য শুধু ধূমকেতু নয়, জন্মকালে সৌরমণ্ডলের অবস্থা কেমন ছিল সে বিষয়ে জানতেও সাহায্য করবে।
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×