somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভুত গাছ: এক গাছে ৪০ ধরনের ফল

২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউজ ডেস্ক : আম গাছে আম ধরবে, জাম গাছে জাম ধরবে এমনটাই নিয়ম। কিন্তু একই গাছে যদি ৪০ ধরনের ফল ধরে সেটা কেমন করে সম্ভব? হ্যা তেমনটাই সম্ভব করেছেন যুক্তরাষ্ট্রের সিরাসিউজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যাম ভ্যান অ্যাকেন। তার উদ্ভাবিত এই গাছটির নাম ৪০ ফলের গাছ বা কাগজী বাদাম, বরই, এপ্রিকট, চেরী, পীচ জাতীয় ফলের সন্ধান পাওয়া যায় এ গাছে।

যেভাবে গাছটি তৈরি করা হয়:

অদ্ভুত ধরনের এই গাছটি নিয়ে ভ্যান অ্যাকেনকে অনেক পরিশ্রম করতে হয়েছে। নয় নয়টি বছর তাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে তাকে। এই গাছটি সৃষ্টি করার জন্য তিনি বিভিন্ন জাতের গাছের বীজ ব্যবহার করেন। ভ্যান অ্যাকেন গাছটি তৈরি করতে গ্রাফটিং পদ্ধতি প্রয়োগ করেন। নারী ও পুরুষের মিলনের মাধ্যমে যেমন নতুন শিশুর জন্ম হয় ঠিক তেমনি এক গাছের সাথে অন্য গাছের মিলন ঘটিয়েছেন তিনি। এ পদ্ধতিতে দুটি গাছের ডালকে এমনভাবে জুড়ে দিয়েছেন যাতে উভয় গাছের শিরা-উপশিরা পরস্পরের মধ্যে প্রবাহিত হয়। ঠিক দুটি রক্তনালিকে মিলিয়ে দেওয়ার মতোই। এই নালি দুটিকে বলা হয় লোয়েম এবং জাইলেম। এই পদ্ধতিতে দুটি গাছ তাদের পানি, চিনি এবং খনিজ পদার্থ বিনিময় করে। গ্রাফটিংয়ের মাধ্যমে দুর্বল গাছ শক্তিশালী গাছের বিভিন্ন উপাদান গ্রহণ করে শক্তিশালী হয়ে ওঠে। যদিও গ্রাফটিংয়ের মাধ্যমে একাধিক গাছ জুড়ে দেওয়া যায়, তবে ৪০টি গাছকে এক করা প্রায় অসম্ভব। এর জন্য বছরের পর বছর সময় দেওয়ার পরও ব্যর্থতা আসতে পারে।

পরবর্তী পরিচর্যা:

গ্রাফটিং পদ্ধতিতে তিনি ৩-৪ বছর গাছটির পরিচর্যা করেছেন। কিছু ডালপালা পরিপুষ্ট হলে ৪-৫টি ডাল কেটে নিয়ে নতুন প্রজাতির আরও গাছের ডাল গ্রাফট করেন। এভাবে ২৫ প্রজাতির ভিন্ন ভিন্ন গাছের অংশ জোড়া লাগিয়ে পরিচর্যা করে গেছেন। বছর দুয়েকের পরিচর্যায় নতুন ডালগুলো একে-অন্যের সাথে খনিজ পদার্থ আদান-প্রদানে সমর্থ হয়। ভিন্ন ভিন্ন জাতের গাছের ডালগুলোর মধ্যে গড়ে ওঠে দারুন সখ্যতা। ভ্যান অ্যাকেন এভাবে ধীরে ধীরে ৪০টি ফলের গাছ জোড়া লাগান।

গাছটির বৈশিষ্ট্য:

সারা বছর জুড়েই এ গাছ দেখতে অন্য যেকোনো গাছের মতই মনে হয়। তবে বসন্তকালে এর ভিন্নরূপ খুঁজে পাওয়া যায়। ফুলের প্রস্ফুটনে গাছটি গোলাপি, লালচে আর সাদা রঙের সংমিশ্রণে এক অপূর্ব রূপ ধারণ করে। আর এর ফল পাওয়া যায় জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে।

গাছটি তৈরির উপকরণের উৎস:

গাছটির কলমের জন্য যেসব গাছ ভ্যান অ্যাকেন ব্যবহার করেন তার মূল উৎস ছিল নিউইয়র্ক স্টেট এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট স্টেশনের একটি বাগান। এই বাগানটি নষ্ট করা হবে এমন খবর পেয়ে ভ্যান অ্যাকেন বাগানটির ইজারা বা লীজ নেন। বাগানে প্রায় ২৫০ প্রজাতির গাছ ছিল। তিনি এই গাছগুলির কখন ফুল ফোটে এ তথ্য বের করেন। এর ভিত্তিতে তিনি একটি গাছের মূল গঠনে আরও কয়েকটি গাছের কলম স্থাপন করেন। তার এ গাছের বয়স দুই বছর হলে তিনি গাছের শাখাতে আরও কিছু গাছের কলম স্থাপন করেন। এভাবে করতে করতে তিনি বর্তমানে এ ধরণের ১৬টি গাছ উৎপন্ন করেছেন। তবে একেকটি গাছ উৎপন্ন করতে প্রায় ৫ বছরের মতো সময়ের প্রয়োজন হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×