তন্বীঃ খেলবি ?
আমিঃ কী ?
তন্বীঃ বরফ-পানি ।
শ্যামাঃ হাত বাট । হাত বাট।
আমিঃ চল চল শুরু ।
শুরু হলো বরফ আর পানির তরল কঠিন খেলা।)
মাঠের ধুলো উড়িয়ে চলতে থাকলো বরফ –পানি
কখনো- এ কখনো- ও
বরফ হতে পানি
পানি হতে বরফ
ব…র…ফ- পা…নি… খেলা।
হঠাৎ স্তব্ধ আমি
জমাট আমি, পাথর আমি
কি কষ্ট !
বরফ আমি !
বন্ধুরা ছুঁয়ে দেয়ার আগেই ডুবে গেলো পৃথিবীর সূর্য
খেলা ফেলে চলে গেল সব ।
গড়িয়ে গড়িয়ে নেমে গেল যে যার আঁধারে,
সবাই তখন পানি ।
পাথর চোখে দেখলাম অন্ধকার গাঢ় ।
চিৎকারে চিৎকারে কেঁদে গেল বোধ
আমি পানি হবো,
…আমি পানি হবো ।
আবার সূর্য এলো পৃথিবীতে
গড়িয়ে গড়িয়ে নেমে গেলো ওপাশে,আবার বিকেল ।
শূন্য খেলার মাঠ
বন্ধুরা নেই আমার
তখনো আমি বরফ।
চিৎকারে চিৎকারে কেঁদে যেতো বোধ
আমি পানি হবো
আবার আমি পানি হবো…।
এখনো আসে বিকেল , শূন্যয় খেলার মাঠ
শুধু আমি বরফের বুকে ছটফট আত্মা এক ।
এখনো আমি বরফ ।
ছুঁয়ে দাও বন্ধুরা কেউ
উষ্ণতা গলাক এই হিম
আবার আমি পানি হবো।
পানি..
পেরিয়ে যায় দিন,
সপ্তাহ,
মাস,
বছর ।
আমার চিৎকার ছোঁয় না কিছু
না বন্ধু,
না পৃথিবী,
না প্রভু ।
চিৎকারে চিৎকারে নিভে আসে বোধ ।
পানি হবো ।
পানি হবো…
…………………………। ……………………………………।।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



